মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. ৪ রানের জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে পারলেন না মাহমুদউল্লাহ–তাসকিন

৪ রানের জন্য বিশ্ব রেকর্ড ছুঁতে পারলেন না মাহমুদউল্লাহ–তাসকিন

টেস্ট ক্রিকেট দূরে থাক, স্বীকৃত ক্রিকেটেই তাসকিন আহমেদের এর আগের সর্বোচ্চ স্কোর ছিল ৩৮ রানের। এদিন পেয়ে গেলেন প্রথম ফিফটি, প্রথম সেঞ্চুরিটার পথেও এগিয়ে গিয়েছিলেন অনেক দূর। অবশ্য ৭৫ রান করে থামতে হয়েছে তাঁকে। মিলটন শুম্বার বলে স্লগ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। তবে এর আগে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন ১৯১ রানের জুটি। বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয়েছে ৪৬৮ রানে। মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ১৫০ রানে।

মাত্র ৪ রানের জন্য ৯ম উইকেট জুটির বিশ্ব রেকর্ড ছোঁয়া হলো না তাই। ১৯৯৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার ও প্যাট সিমকক্স গড়েছিলেন ১৯৫ রানের জুটি। দুজন পাকিস্তানের বিপক্ষে গড়েছিলেন সে জুটি।

বিশ্ব রেকর্ড না ভাঙলেও বাংলাদেশের রেকর্ড ভেঙেছেন মাহমুদউল্লাহ-তাসকিন। তাঁদের এ জুটিই এখন বাংলাদেশের হয়ে ৯ম উইকেটে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের রেকর্ড জুটিটি ছিল ১৮৪ রানের। আবুল হাসানের সঙ্গে সে জুটিতে একপাশে ছিলেন মাহমুদউল্লাহ।

সঙ্গে বাংলাদেশের হয়ে আরেকটি প্রথম কীর্তি হয়েছে মাহমুদউল্লাহ-তাসকিনের। ৬ষ্ঠ উইকেটের পর এক ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি এবারই প্রথম পেল বাংলাদেশ। তাসকিনের আগে লিটন দাসের সঙ্গে ৭ম উইকেট জুটিতে ১৩৮ রান যোগ করেছিলেন মাহমুদউল্লাহ। টেস্ট ইতিহাসে এর আগে শেষ চার জুটিতে দুটি সেঞ্চুরি জুটি ছিল মোটে ১০টি।

৯ নম্বরে নেমে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরও গড়েছেন তাসকিন। এর আগে ২০০৪ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তাপস বৈশ্য করেছিলেন ৬৬ রান। ৯ নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্কোর আবুল হাসানের, খুলনায় ২০১২ সালে তিনি করেছিলেন ১১৩ রান। এ পজিশনে আবুল হাসান ছাড়া সেঞ্চুরি আছে আর মাত্র তিনজনের—ইংল্যান্ডের ওয়াল্টার রিড, অস্ট্রেলিয়ার রেজি ডাফ ও দক্ষিণ আফ্রিকার সিমকক্সের।

তাসকিন অবশ্য একটা জায়গায় ঠিকই ছাড়িয়ে গেছেন আবুল হাসানকে। ৯ নম্বরে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলেছেন তিনি। তাসকিন এদিন খেলেছেন ১৩৪ বল, আবুল হাসান তাঁর সেঞ্চুরি ইনিংসে খেলেছিলেন ১২৩ বল।

সংবাদচিত্র/ক্রিকেট/আর.কে

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে