শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ রংপুর
  3. রংপুর বিভাগে রের্কড আক্রান্ত ৮৩৩, মৃত্যু ১২

রংপুর বিভাগে রের্কড আক্রান্ত ৮৩৩, মৃত্যু ১২

সীমান্ত বেষ্টিত রংপুর বিভাগে গতকাল শুক্রবার আবারও অতিতের রেকর্ড অতিক্রম করে সংক্রমন এবং মৃত্যুর হার বৃদ্ধি পেয়ে এই বিভাগে সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ৮৩৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৫ জেলায় একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে ঠাকুরগাঁও জেলায় ৫ জন, দিনাজপুরে ২ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ২ জন এবং পঞ্চগড় জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৭৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৭২ হাজার ১শ’ ৮৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৩১ হাাজার ৬শ’ ৯০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৬শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২২ হাজার ৬শ’ ১ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্ব্যস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের রংপুরে একদিনে সর্বোচ্চ ২৩৪ জন, ঠাকুরগাঁয় ১৫১, দিনাজপুরে ১২৩, গাইবান্ধায় ১১০, নীলফামারীতে ৬২, পঞ্চগড়ে ৬৩, কুড়িগ্রামে ৫৯ এবং লালমনিরহাট জেলায় ৩১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় বুড়িমারী স্থল বন্দর দিয়ে ভারত থেকে ১১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।

এনিয়ে রংপুর বিভাগের বিভিন্ন সীমান্তের ৫টি স্থল বন্দর দিয়ে ভারত থেকে এ পর্যন্ত সর্ব মোট ৪৮ হাজার ৭৪১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। এর মধ্যে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থল বন্দর দিয়ে সবচেয়ে বেশী ১৭ হাজার ৫৭১ জন, দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ১২ হাজার ৫০০ জন ও রাধিকাপুর স্থল বন্দর দিয়ে ৯৭১ জন এবং কুড়িগ্রামের রৌমারী সীমান্তের তুরারোড স্থল বন্দর দিয়ে ৪৮১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন।

বিভাগীয় স্ব্যাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডাক্তার আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ৯ হাজার ৯শ’ ৭৯ জন আক্রান্ত ও ২১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৭ হাজার ৬৬ আক্রান্ত ও ১২৩ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৪ হাজার ৩শ’ ৮৬ জন আক্রান্ত ও ১১৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ২ হাজার ৫শ’ ৭৩ জন আক্রান্ত ও ২৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ২ হাজার ২শ’ ৮০ জন অক্রান্ত ও ৪২ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ২ হাজার ১শ’ ৭৫ জন আক্রান্ত ও ৩২ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭শ’ ৭২ জন আক্রান্ত ও ৩৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ১ হাজার ৪শ’ ৪১ জন আক্রান্ত এবং ২৯ জনের মৃত্যু হয়েছে।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে