মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মালিতে জাতিসংঘের ৬ শান্তিরক্ষী নিহত, আহত ১৩

মালিতে জাতিসংঘের ৬ শান্তিরক্ষী নিহত, আহত ১৩

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সন্ত্রাসীদের গাড়িবোমা হামলায় জাতিসংঘের ১৩ শান্তিরক্ষী আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন জার্মান ও একজন বেলজিয়ান নাগরিক। এছাড়া পৃথক আরেকটি হামলায় মালির ছয় সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটি।

মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (মিনুসমা) মুখপাত্র জানিয়েছেন, গত শুক্রবার দেশটির গাও অঞ্চলের ইচাগারা গ্রামে শান্তিরক্ষীদের একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। ওই অঞ্চলে আল কায়েদা ও আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো সক্রিয় বলে জানা যায়।

জাতিসংঘ মিশনের পক্ষ থেকে প্রথমে এ হামলায় ১৫ জন আহত বলে জানানো হয়েছিল। তবে পরে সেই সংখ্যা সংশোধন করে ১৩ জন বলে নিশ্চিত করেছেন মুখপাত্র।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রী অ্যানগ্রেত ক্র্যাম্প-ক্যারেনবাউয়া এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের তিন সেনার জখম গুরুতর। এদের মধ্যে দুইজনের অবস্থা স্থিতিশীল, আরেকজনের এখনো অস্ত্রোপচার চলছে।

এদিকে, মালির সেনাবাহিনী জানিয়েছে, দেশটির মপ্তি অঞ্চলে হামলার শিকার হয়ে তাদের ছয় সেনা নিহত এবং আরও একজন আহত হয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বর্তমানে বিভিন্ন দেশের ১৩ হাজারের বেশি শান্তিরক্ষী মালিতে রয়েছেন। সেখানে শান্তিরক্ষী পাঠানোর ক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

জাতিসংঘের তথ্যমতে, গত এপ্রিল পর্যন্ত মালিতে বাংলাদেশের ১ হাজার ২৭৯ জন সেনা ও ২৮১ জন পুলিশ সদস্য শান্তিরক্ষার মিশনে রয়েছেন।

পশ্চিম আফ্রিকার দেশটিতে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত মোট ২৪৫ শান্তিরক্ষী প্রাণ হারিয়েছেন।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে