শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. শিক্ষা
  3. দখলমুক্ত জামিয়া রাহমানিয়া মাদ্রাসার দায়িত্বে নতুন কমিটি

দখলমুক্ত জামিয়া রাহমানিয়া মাদ্রাসার দায়িত্বে নতুন কমিটি

কওমি অঙ্গনে আলোচিত ‘জামিয়া রাহমানিয়া আরাবিয়া’ মাদ্রাসাটি দখল মুক্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল আউয়াল। তিনি জানান, মাদ্রাসাটি এতোদিন অবৈধভাবে দখলদারদের কবলে ছিলো। আজকে বৈধভাবে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

সোমবার (১৯ জুলাই) বিকাল সোয়া তিনটার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সহযোগিতায় নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন। তবে এই সময় সদ্য সাবেক কমিটির কাউকে মাদ্রাসা প্রাঙ্গণে দেখা যায়নি।

নির্বাহী ম্যাজিস্টেট মো. আব্দুল আউয়াল বলেন, মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসাটি একটি ‘মসজিদ ও মাদ্রাসা’ ভিত্তিক ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির মাদ্রাসাটি গত কয়েক বছর ধরে একটা পক্ষের দখলে ছিলো। দখলদারদের সংগে বিভিন্ন মামলা মোকাদ্দমা চলমান ছিলো। এরই মধ্যে সর্বশেষ এই মাসে ওয়াকফ প্রশাসন এটি পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করেছে। আমাদেরকে জেলা প্রশাসন থেকে দায়িত্ব দেয়া হয়েছে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে। আজকে তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ওয়াকফ প্রশাসনের চিঠি অনুযায়ী এতোদিন এই মাদ্রাসাটি অবৈধ দখলে ছিলো। তবে আমাদেরকে ওয়াকফ প্রশাসন যে ডকুমেন্ট দিয়েছিলো তাতে অবধৈ দখলদার হিসেবে কারো নাম উল্লেখ ছিলো না।

কেন অবৈধ দখলদারদের অপসারণ করতে এতোদিন লাগলো এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আমরা জানি না। এটি ওয়াকফ প্রশাসন ভালো বলতে পারবে। তবে নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিতে আসা ওয়াকফ প্রশাসনের পরিদর্শক মো. মামুনুর রশিদ এসব বিষয়ে সাংবাদিকদের সংগে কোনো কথা বলেননি।

সংবাদচিত্র/শিক্ষা

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে