মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. সারাদেশ চট্টগ্রাম চট্টগ্রাম
  3. চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, নিম্নাঞ্চলে পানি

চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, নিম্নাঞ্চলে পানি

চট্টগ্রামে সকাল থেকেই ভারি বর্ষণের পাশাপাশি থেমে থেমে বৃষ্টি লেগেই আছে। মঙ্গলবার দুপুরের পর থেকেই টানা বৃষ্টির ফলে নগরীর কয়েকটি নিম্ন এলাকায় পানি উঠে গেছে। এসব কারণে যানচলাচলে সমস্যার সৃষ্টি হয়। তবে টানা বৃষ্টি হলে চট্টগ্রাম নগরীতে ব্যাপকভাবে জলাবদ্ধতার আশংকা করছেন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দারা।

দীর্ঘ দিনের জলাবদ্ধতার সমস্যায় থাকা চট্টগ্রামে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাতেও বেশির ভাগ সময় বিভিন্ন স্থানে জলবাদ্ধতা দেখা দেয়। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন পানি চলাচলের জন্য বুধবার থেকে বড় বড় কয়েকটি খালের সংস্কার কাজ শুরু করবে বলেও সূত্রে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট, বাদুরতলা, কাপাসগোলা, দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, মুরাদপুর, সুন্নিয়া মাদ্রাসা এলাকা, চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, হালিশহরের কয়েকটি স্থানে বর্ষায় জলাবদ্ধতা নিত্য সঙ্গী। এবারও এসব এলাকার বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর, কাতালগঞ্জ, হালিশহরসহ কয়েকটি এলাকায় পানি উঠে গেছে। শহরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ’র অধীনে মেগা প্রকল্পের কাজ চলছে। ওই প্রকল্পের অধীনে নগরীর বিভিন্ন খালে বাঁধ দেওয়া হয়েছে। বর্তমানে সিডিএ’র খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পটির কাজ চলছে। এটি শুরু হয় ২০১৭ সালের ১ জুলাই মাসে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর ও চসিকের পরিচ্ছন্নতা স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোবারক আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হলেও পানি চলাচল কোথাও আটকায়নি। কয়েকটি স্থানে কিছু পলিথিন জমে সাময়িক প্রতিবন্ধকতা হয়। সেগুলো সরানো হচ্ছে। তিনি বলেন, ব্যাপক জলজটের কোনো খবর এখনও পাইনি। গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্থানে পানি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

সরওয়ার কামাল নামের বাদুরতলা এলাকার স্থানীয় বাসিন্দা বলেন, সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরের পর থেকেই টানা বৃষ্টির কারণে বাদুরতলা, বহদ্দারহাটসহ কয়েকটি এলাকায় পানি উঠে গেছে। খাল পরিস্কার না হলে বৃষ্টির পানির কারণে সাধারণ বাসিন্দারের চলাচলে অসুবিধার সৃষ্টি হবে বলে জানান তিনি।

অন্যদিকে আবহাওয়া অফিস বলছে, প্রাক মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে আরো কয়েকদিন এমন বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বন্দর নগরীতে ১২৬ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস। দুপুরেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, সেই সঙ্গে বিকট শব্দে বজ্রপাত। এর আগে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভারি বর্ষণও ছিল।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় গতকাল মঙ্গলবারও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। এখনও মৌসুমি বায়ু বাংলাদেশে শুরু হয়নি। এভাবে থেমে থেমে আরও কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানান তিনি।

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে