শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য করোনা
  3. খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু

খুলনা বিভাগে আরও ৩২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। এ সময়ে বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৯৭ জনের। এর আগে বৃহস্পতিবার (১৫ জুলাই) বিভাগে ৪৭ জনের মৃত্যু ও ১ হাজার ৬৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

শুক্রবার (১৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় সাতজন, যশোর ও মেহেরপুরে চারজন করে, নড়াইলে তিনজন, বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং চুয়াডাঙ্গা একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭৯ হাজার ৫৩৭ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ হাজার ৭১১ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ৩৪৮ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৩০ জনের। মারা গেছেন ৪৭৭ জন এবং সুস্থ হয়েছেন ১৩ হাজার ৭৫৬ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৮ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৯১ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৮০২ জন এবং মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছে ২৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৭৩৮ জন। মোট মারা গেছেন ২৫৩ জন এবং সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮৩ জন।

২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৬৭ জনের। মোট মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭০ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৪৩ জনের। মোট মারা গেছেন ৪৩ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৫ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ২৩৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৭৫ জন। মোট মারা গেছেন ১৫৯ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৪৯ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ২০৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৭৩ জনের। মোট মারা গেছেন ৩৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৭ হাজার ৫১৩ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৬৫ জন। মোট মারা গেছেন ১৩২ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯১০ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৫০ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৩ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯২ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৩ জন।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে