শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. কোপা আমেরিকায় প্রথম জয় আর্জেন্টিনার

কোপা আমেরিকায় প্রথম জয় আর্জেন্টিনার

একের পর এক ড্র করে জয়ের স্বাদই যেন ভুলে গিয়েছিল আর্জেন্টিনা ফুটবল দল। অবশেষে উরুগুয়ের বিপক্ষে পেল কাঙ্ক্ষিত জয়। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ও কোপা আমেরিকার প্রথম ম্যাচে ড্রয়ের পর এবার জিতল আলবিসেলেস্তেরা।

ব্রাজিলের গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার জয়টি ১-০ ব্যবধানে। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন এ ম্যাচ দিয়েই প্রথম একাদশে সুযোগ পাওয়া গুইদো রদ্রিগেজ, এসিস্ট তথা বল বানিয়ে দেয়ার কাজটি সেরেছেন লিওনেল মেসি।

চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আগে গোল করেও জিততে ব্যর্থ হয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যরা। দ্বিতীয় ম্যাচেও আগে গোল করে লিড নিয়েছে আর্জেন্টিনা। তবে পরে আর গোল হজম করতে হয়নি। ম্যাচের ১৩ মিনিটে করা এক গোলের সুবাদেই মিলেছে জয়।

জয়সূচক গোল করা গুইদো রদ্রিগেজ

আগের ম্যাচে তিন ডিফেন্ডারসহ মোট ৪ খেলোয়াড়কে বদলে এ ম্যাচের শুরুর একাদশ সাজিয়েছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মাঝমাঠে লেয়ান্দ্রো পারেদেসের জায়গায় নামিয়েছেন গুইদো রদ্রিগেজকে। আর এই রদ্রিগেজই এনে দিয়েছেন জয়সূচক গোল।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় ছোট করে নেয়া কর্নারে মেসির উদ্দেশ্যে পাস বাড়িয়ে দিয়েছিলেন রদ্রিগো ডি পল। কাছে থাকা ডিফেন্ডারকে পরাস্ত করে ডি-বক্সের মধ্যে মাপা ক্রস দেন মেসি। লাফিয়ে ওঠা হেডে বাকি কাজটা সারেন গুইদো রদ্রিগেজ।

এই এক গোলের লিড নিয়েই বাকি ৮০ মিনিট কাটিয়ে দিয়েছে আর্জেন্টিনা। প্রতিপক্ষকে সুযোগই দেয়নি কোনো গোল করার। অবশ্য এতে দায় রয়েছে উরুগুয়েরও। পুরো ম্যাচে একটি শটও লক্ষ্য রাখতে পারেনি তারা। অথচ ম্যাচে ৫৫ শতাংশ সময় বলের দখল নিজেদের দখলে রেখেছিল তারা।

জয় পেলেও গত ম্যাচের মতো আজও গোল মিসের হতাশায় পুড়তে হয়েছে আর্জেন্টিনাকে। ম্যাচের সপ্তম মিনিটে বাম পাশ থেকে শট নেন মেসি। তা ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক। তবে ফিরতি বলটি ফাঁকা জালের সামনে পেয়ে যান লাউতারো মার্টিনেজ। কিন্তু সেটি লক্ষ্যে রাখতে পারেননি এ তরুণ ফরোয়ার্ড।

ম্যাচসেরার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি

এক মিনিট পর ক্রিশ্চিয়ান রোমেরোর দুর্দান্ত হেডার ঝাঁপিয়ে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক মুসলেরা। ফলে হতাশাই সঙ্গী হয় আর্জেন্টাইনদের। তবে ১৩ মিনিটে গুইদো রদ্রিগেজের গোলের মেলে স্বস্তি। কিন্তু এরপর আর সে অর্থে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি দুই দলের কেউই।

গুইদো রদ্রিগেজের এক গোলের সৌজন্যে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল আর্জেন্টিনা। এ জয়ের সুবাদে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপের টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। সমান ম্যাচে সমান পয়েন্ট রয়েছে চিলিরও। আগামী মঙ্গলবার ভোরে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে