মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য করোনা
  3. করোনার নতুন হটস্পট ১১ জেলা

করোনার নতুন হটস্পট ১১ জেলা

দেশে করোনা ভাইরাস সংক্রমণের হটস্পট হয়ে উঠেছে ১১ জেলা। এসব জেলায় সংক্রমণ ও মৃত্যু বাড়তে শুরু করেছে। এসব জেলায় তিন সপ্তাহ আগে শনাক্ত হার সর্বোচ্চ ৪৫ ও সর্বনিম্ন ২১ শতাংশ ছিল। এখন এসব জেলায় শনাক্ত হার এসে দাঁড়িয়েছে সর্বোচ্চ ৫৮ ও সর্বনিম্ন ৩০ শতাংশ।

এমন পরিস্থিতিকে উদ্বেগের বিষয় বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআর। এসব প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা বলছেন, করোনাকে অগ্রাহ্য করা এবং স্বাস্থ্যবিধি না মানা ও টিকার প্রতি আগ্রহী না হওয়ার কারণে গ্রামে সংক্রমণ বেড়ে গেছে।

করোনা শুরুর পর গত বছর নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জসহ বেশ কিছু জেলা করোনার হটস্পটে রূপ নেয়। পরে সেখানে সংক্রমণ কমে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এ মাসের প্রথম থেকে সারা দেশে আবারও সংক্রমণ বাড়তে থাকলে ধীরে ধীরে এসব পুরনো হটস্পটসহ ১১ জেলায় সংক্রমণ আবারও বেড়ে যায়। গতকালের হিসাবে এসব জেলায় গত তিন সপ্তাহে সবচেয়ে বেশি রোগী ও মৃত্যু বেড়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কুমিল্লা, গাইবান্ধা, ভোলা, বরগুনা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ।

এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ বেড়েছে কুমিল্লায় ২৬ শতাংশ। তিন সপ্তাহ আগে ৫ জুলাই এখানে শনাক্তের হার ছিল ২৭, গতকাল তা বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। ভোলায় বেড়েছে ২৬ শতাংশ। তিন সপ্তাহ আগে ছিল ২১, এখন ৪৭ শতাংশ। মানিকগঞ্জে ১৮ শতাংশ বেড়ে হয়েছে ৪২ শতাংশ। এ ছাড়া শরীয়তপুর ও গাজীপুরে ১৫ শতাংশ করে, সুনামগঞ্জে ১১ শতাংশ, গাইবান্ধায় ৮ শতাংশ, হবিগঞ্জে ৭ শতাংশ, ঢাকা ও বরগুনায় ৬ শতাংশ করে ও নারায়ণগঞ্জে ৩ শতাংশ বেড়েছে।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর গণমাধ্যমকে বলেছেন, গ্রামাঞ্চলে একটা সমস্যা চলাচল নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানতেই চায় না। মাস্ক পরে না। এসব না করলে সংক্রমণ বাড়বেই, কিছু করার নেই। এসব কারণে যেসব জেলায় একটু কম ছিল, সেখানেও বাড়ছে।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে