শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. আটত্রিশেও অষ্টাদশী !

আটত্রিশেও অষ্টাদশী !

অভিনয় দক্ষতা ও সৌন্দর্যে দর্শকনন্দিত মডেল ও অভিনেত্রী জয়া আহসান। ৩৮ বছর বয়সেও যেন অষ্টাদশী! বয়স তাঁর কাছে শুধুই একটা সংখ্যা মাত্র। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর জন্মদিন ছিলো গতকাল ১ জুলাই। জয়া আহসান ১৯৮৩ সালের ১ জুলাই গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।

ছোটপর্দায় ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি বিজ্ঞাপনে মডেলিং এবং বড়পর্দায় কাজ করে মন জয় করেছেন দুই বাংলার দর্শকদের। অভিনয় ছাড়াও নাচ ও গানের প্রতি আকৃষ্ট ছিলেন তিনি।

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ সিনোমার মধ্যে দিয়ে বড় পর্দায় পা রাখেন জয়া। দীর্ঘ বিরতির পর নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ সিনেমাতে অভিনয় করেন তিনি। এরপর নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু পরিচালিত’গেরিলা’ সিনেমাতে অভিনয় করে নতুন করে সবার নজর কাড়েন জয়া। এতে অভিনয়ের সুবাদে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

এছাড়া টালিউড-এর ‘বিসর্জন’ সিনেমাতে অনবদ্য অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশি হিসেবে জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন।

জয়া আহসান অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে ডুবসাঁতার, ফিরে এসো বেহুলা, গেরিলা, চোরাবালি, আবর্ত, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, জিরো ডিগ্রি, একটি বাঙালি ভূতের গপ্পো, রাজকাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২, ঈগলের চোখ, বিসর্জন, খাঁচা, পুত্র, দেবী, এক যে ছিলো রাজা, ক্রিসক্রস, বিজয়া, কণ্ঠ ও অলাতচক্র উল্লেখযোগ্য।

জয়া আহসান এখন পর্যন্ত চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার, দু’টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ মোট ২৮টি পুরস্কার অর্জন করেছেন।

অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনায়ও সফল হয়েছেন। জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করেন জয়া আহসান এবং নির্মাণ করেন অনম বিশ্বাস। ২০১৮ সালের ১৯ অক্টোবর এটি মুক্তি পেয়েছিলো।

সংবাদচিত্র/বিনোদন/আসলাম

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে