শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. শিল্প ও সাহিত্য
  3. স্মরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র ৫২তম মৃত্যুবার্ষিকী আজ

স্মরণ: ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র ৫২তম মৃত্যুবার্ষিকী আজ

উপমহাদেশের স্মরণীয় ব্যক্তিত্ব, বহু ভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র ৫২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৯ সালের ১৩ জুলাই তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের পাশে সমাহিত করা হয়।

ভাষাক্ষেত্রে তাঁর অমর অবদানকে সম্মান ও শ্রদ্ধা জানাতে ঐ বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ্ হল। ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে ১৮৮৫ সালের ১০ জুলাই জন্ম নেন এই মনীষী।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ইমেরিটাস অধ্যাপক পদ লাভ করেন। একই বছর ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক ‘নাইট অব দ্য অর্ডারস অব আর্টস অ্যান্ড লেটার্স’ দেয়। বিভিন্ন ভাষায় ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র দখল ছিল অসাধারণ ও অসামান্য। উর্দুভাষার অভিধান প্রকল্পেও তিনি সম্পাদক হিসেবে কাজ করেছেন। পরে পূর্ব পাকিস্তানি ভাষার আদর্শ অভিধান প্রকল্পের সম্পাদক হিসেবে বাংলা একাডেমিতে যোগ দেন।

১৯৬১-১৯৬৪ সাল পর্যন্ত বাংলা একাডেমির ইসলামি বিশ্বকোষ প্রকল্পের অস্থায়ী সম্পাদক পদে নিযুক্ত হন। ১৯৬৩ সালে বাংলা একাডেমি কর্তৃক গঠিত বাংলা একাডেমির পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায়।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সব সময়ই সাহিত্য কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। এমএ পাশ করার পরই তিনি বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির সম্পাদক হন। ১৯৪৮ সালে তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সভাপতি ছিলেন। ড. মুহম্মদ শহীদুল্লাহ প্যারিসের সরবোন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি (১৯২৫) লাভ করেন।
আজকের দিনে এই কীর্তিমানের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

সংবাদচিত্র/শিল্প ও সাহিত্য

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে