শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. স্মরণ: চিত্রনায়িকা রওশন আরার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

স্মরণ: চিত্রনায়িকা রওশন আরার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

চিত্রনায়িকা রওশন আরা’র ১১তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১০ সালের ২৪ জুন, ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গুণী এই অভিনেত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধাসহ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

রওশন আরা ১৯৪০ সালের ৩ আগস্ট, পাবনা শহরে, জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী বজলুর রহমান এবং মাতার নাম মোসামৎ দুরুদুরনিসা খাতুন। তিন বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।
পাবনা গার্লস স্কুল থেকে ১৯৫৪ সালে ম্যাট্রিক পাস করেন রওশন আরা।
১৯৫৬ সালে এ্যাডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে, ঢাকার মিটফোর্ড মেডিকেল কলেজে (বর্তমান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ভর্তি হন এবং এমবিবিএস পাস করেন।

খ্যাতিমান চিত্রপরিচালক মহিউদ্দিনের ‘মাটির পাহাড়’ (১৯৫৯) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে, চলচ্চিত্রে পদার্পণ করেন, রওশন আরা। তাঁর অভিনীত অন্যান্য ছবি- যে নদী মরুপথে, সূর্যস্নান, নতুন সুর, ইয়েভি এক কাহানী, সোহানা সফর (মুক্তি পায়নি), নদী ও নারী, মেঘের অনেক রং, আমির ফকির, দরদীশত্রু, প্রভৃতি উল্লেখযোগ্য।

রওশন আরা বিজ্ঞাপনচিত্র সহ অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করেছেন।

রওশন আরা ব্যাক্তিজীবনে একজন চিকিৎসক ছিলেন। ড. জহুরুল কামাল-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই চিকিৎসক দম্পতি নিঃসন্তান ছিলেন। তাদের একমাত্র দত্তক কন্যা ঋতি, বর্তমানে কানাডায় বসবাস করছেন।

শান্ত স্নিগ্ধ মুখাবয়ব, মায়াময়ী এক সুন্দর চেহারার অধিকারী ছিলেন, নায়িকা রওশন আরা। মনমুগ্ধকর এক আবেশ ছড়িয়ে থাকতো তাঁর আঁখিপল্লবে। পরিমার্জিত অভিনয় দক্ষতায় দর্শকপ্রিয়তা পেয়েছেন অনায়াসে। তখনকার সময়ে একজন ডাক্তার হয়েও, অভিনয়কে ভালবেসে চলচ্চিত্রে এসেছেন এবং চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রেখেছেন অনন্য ভূমিকা। এমন একজন শিক্ষিত অভিনয়শিল্পী আমাদের চলচ্চিত্র ইতিহাসে, চির স্মরণীয় হয়ে থাকবেন।

সংবাদচিত্র/বিনোদন/আ.আ.কা

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে