মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. শিল্প ও সাহিত্য
  3. স্মরণ : একুশে পদকপ্রাপ্ত লেখক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী আজ

স্মরণ : একুশে পদকপ্রাপ্ত লেখক আহমদ ছফার মৃত্যুবার্ষিকী আজ

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক, সাহিত্যকর্মী ও সংগঠক আহমদ ছফার ২০তম মৃত্যুবার্ষিকী আজ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী কীর্তিমান এ লেখক ২০০১ সালের ২৮ জুলাই ইন্তেকাল করেন।

আহমদ ছফার জন্ম ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন রাষ্ট্রবিজ্ঞানে। লেখালেখি শুরু করেন ষাটের দশক থেকে। তার লেখায় মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং সমাজের নানা অসঙ্গতি ও বৈষম্য ফুটে উঠেছে।

সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় প্রতিভার স্বাক্ষর রেখেছেন আহমদ ছফা। গল্প, গান, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, অনুবাদ, ইতিহাস, ভ্রমণকাহিনী মিলিয়ে রচনা করেছেন ৩০টির বেশি বই। ১৯৬৭ সালে তিনি লেখেন তার প্রথম উপন্যাস ‘সূর্য তুমি সাথি’। এ ছাড়া তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে আরেকটি বিখ্যাত উপন্যাস হলো ‘ওঙ্কার’।

বাংলাদেশের চিন্তাজগতেও আহমদ ছফা ছিলেন অনন্য। ‘বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস’ ও ‘বাঙালি মুসলমানের মন’ নামে দুটি প্রবন্ধের বইয়ে ছফার চিন্তার সেই অনন্যতার প্রতিফলন ঘটেছে। লিখেছেন আরও অনেক প্রবন্ধ। এ ছাড়া তার উল্লেখযোগ্য কবিতার বইয়ের মধ্যে রয়েছে- ‘জল্লাদ সময়’, ‘একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা’, ‘লেনিন ঘুমোবে এবার’ ইত্যাদি। ‘নিহত নক্ষত্র’ তার একমাত্র ছোটগল্পের বই। অনুবাদ করেছেন জার্মান কবি গ্যেটের বিখ্যাত কাব্য ‘ফাউস্ট’।

মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন পত্রিকায় কলাম লিখেছেন ছফা। স্বাধীনতার পর আহমদ শরীফের নেতৃত্বে গঠন করেছেন ‘বাংলাদেশ লেখক শিবির’। ২০০২ সালে তাকে সাহিত্যে (মরণোত্তর) একুশে পদক দেয়া হয়।

সংবাদচিত্র/শিল্প ও সাহিত্য

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে