শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য
  3. স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীতে ঢুকছে কোরবানির পশু

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীতে ঢুকছে কোরবানির পশু

রাজধানীতে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ২১টি হাটে ঢুকছে কোরবানির পশু। ২১ জুলাই ঈদ, বাকি এক সপ্তাহ। তাই ব্যবসায়ীরা ব্যস্ত গরু আনায়। কিন্তু হাট কিংবা ট্রাক কোথাও মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। কারো মুখে নেই মাস্ক, কেউ মানছেন না সামাজিক দূরত্ব।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর গাবতলী, আমিন বাজারসহ বিভিন্ন প্রবেশ মুখ দিয়ে ট্রাকে ট্রাকে ঢুকছে কোরবানির পশু। প্রতিটি ট্রাকেই ১৫ থেকে ২০টি করে পশু রয়েছে। পশুর সংগে ট্রাকে নেওয়া হচ্ছে খড় এবং পশুগুলোর দেখভালের জন্য রয়েছে পর্যাপ্ত সংখ্যক মানুষ। কেউ মানছেন না স্বাস্থ্য সুরক্ষা।

গরু ব্যবসায়ীরা জানান, ট্রাকে গরু, সংগে খড়- সবমিলে অতিরিক্ত গরমের কারণে মাস্ক মুখে রাখা যাচ্ছে না।

ব্যবসায়ীরা আরও জানান, সারাবছর ব্যক্তি পর্যায়ে ও খামারিরা কোরবানির জন্য যে পশু পালন করেন, ব্যবসায়ীরা তা সংগ্রহ করে রাজধানীতে নিয়ে আসেন। আবার অনেক সময়ে কয়েকজন খামারি মিলে একটি ট্রাক ভাড়া করে নিজেরাই পশু আনেন রাজধানীতে। কারণ, এর চাহিদা বেশি এবং ভালো দামও পাওয়া যায়।

গরু ব্যবসায়ী আনিস জানায়, গ্রামের মানুষ এক গরুতে অনেকে শরীক হয়ে কোরবানি দেয়। এতে গরু বিক্রি কম হয়, দামও কম পাওয়া যায় তাই ঢাকায় আসছি। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জানান, মাস্ক আছে কিন্তু গরমের কারণে পড়ছে না।

বগুড়া থেকে গরু নিয়ে আসা আরেক খামারি জসিম বলেন, গুরুগুলো রাজধানীর দনিয়া কলেজের মাঠে নিয়ে যাবো। আশা করি, সেখানে গিয়ে ভালো দাম পাওয়া যাবে। স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বলেন, এক ট্রাকে গরু-খড়-মানুষ, আর কতো দূরত্ব মানা যায়!

এদিকে এবারের কোরবানির ঈদে স্বাস্থ সুরক্ষায় পশুর হাটগুলোয় ভিড়ভাট্টা এড়াতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অনলাইনে পশু কেনা বেচা করছেন। যেখানে ক্রেতারা ঘরে বসেই পশুর ছবি ও ভিডিও দেখে গরু পছন্দ করতে পারবেন।

সংবাদচিত্র/কোরবানির পশু

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে