শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. শিমুলিয়া-বাংলাবাজারে থামেনি ফেরিতে যাত্রী পারাপার

শিমুলিয়া-বাংলাবাজারে থামেনি ফেরিতে যাত্রী পারাপার

নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত সর্বাত্মক বিধিনিষেধের সঙ্গে গত শুক্রবার (৯ জুলাই) থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বিশেষ নিষেধাজ্ঞার পরও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে গাড়ি পারাপার থামেনি। প্রতিদিনই যাত্রী ও যাত্রীবাহী যানবাহন ফেরিতে করে পারাপার হতে দেখা যাচ্ছে এই নৌরুটের ফেরিতে।

আজ সোমবার (১২ জুলাই) সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে ফেরিতে পদ্মা পার হতে দেখা যায় শতশত যাত্রীকে। এ সময় উভয় পাড়ের ঘাট হয়ে যাত্রীবাহী গাড়িও পার হয়। পুলিশের চেকপোস্ট, ঘাট কর্তৃপক্ষের নির্দেশনা আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে যাত্রীরা ফেরিঘাটে উপস্থিত হচ্ছে। ফেরিতে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। এতে খাতা-কলমে নির্দেশনা থাকলেও বাস্তবে তৈরি হয়েছে উলটো চিত্র।

আসন্ন ঈদ ও লকডাউনের সময় বৃদ্ধিকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যাত্রীরা দক্ষিণবঙ্গে যাচ্ছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের যাত্রীরাও অনেকে ঢাকায় ফিরছে।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ জানান, এই নৌরুটে বর্তমানে ৯টি ফেরি চালু রয়েছে। সোমবার (১২ জুলাই) ভোর থেকে যাত্রী ও ছোট গাড়ির চাপ আছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক পণ্যবাহী গাড়ি।

গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সেদিন থেকে ফেরিতে জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত যাত্রীবাহী সব ধরনের গাড়ি ও যাত্রী পরিবহণ বন্ধ থাকবে। ঘাট কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ
বিষয়টি কেউ পাত্তাই দিচ্ছে না

সংবাদচিত্র/সারাদেশ

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে