শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. লকডাউনের সপ্তম দিনে এ কোন চেহারা

লকডাউনের সপ্তম দিনে এ কোন চেহারা

চলমান কঠোর লকডাউনের সপ্তম দিনেই
পাল্টে গেছে রাজধানীর প্রধান সড়কগুলোর চেহারা, বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও মানুষের চলাচল। কোথাও কোথাও দেখা গেছে প্রাইভেটকার ও রিকশা জট।

বিধিনিষেধে পরিষ্কার উল্লেখ ছিলো, লকডাউন চলাকালে যন্ত্রচালিত কোনো গাড়ি চলতে পারবেনা। হয়েছে তার উল্টো। প্রতিদিন জেল জরিমানা করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি নমনীয়তায় মানুষ এবারের লকডাউনও উপেক্ষা করছে।

বুধবার বেলা বাড়ার সাথে সাথে ঢাকার বিভিন্ন ব্যস্ততম মোড়ে প্রাইভেটকার ও রিকশার জটলা দেখা গেছে। এ সময় মনে হবে অন্যান্য সময়ের মতোই সব কিছু স্বাভাবিক।

আর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থিত চেকপোস্টে এ সময় প্রাইভেটকার ও রিকশার আরোহীদের বাইরে বের হওয়ার কারণ জানতে চান দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনী। আর এতে কিছুটা সময় লাগায় পেছনে দীর্ঘ জট সৃষ্টি হয়।

এদিকে বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা। অপ্রয়োজনে বাইরে বের হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা।

এর আগে দেশে করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই সকাল থেকে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে লকডাউন পালন করা হয়। এরপর কঠোর লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে তা ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত করা হয়।

এমতাবস্থায় বিশিষ্টজনেরা মনে করছেন মাঠ পর্যায়ে লকডাউন মানাতে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের এখনই আরো কঠোর অবস্থান নিতে হবে। প্রধান সড়কের পাশাপাশি পাড়া-মহল্লাতে টহল জোরদার করতে না পারলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

সংবাদচিত্র/জাতীয়/আর.কে

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে