শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি জাহিদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি জাহিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার ফেডারেল বিচারপতি হিসেবে কোনো মুসলিম নিয়োগের অনুমোদন দিল সিনেট। গত বৃহস্পতিবার মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটাভুটিতে বিচারপতি হিসেবে জাহিদ কুরাইশিকে নিয়োগের পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ মার্কিন সিনেটর।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, এদিন কুরাইশির নিয়োগের পক্ষে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে ভোট পড়ে ৮১টি, বিপক্ষে ছিলেন মাত্র ১৬ জন সিনেটর। ফলে সংখ্যাগরিষ্ঠ ভোটে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিয়োগ নিশ্চিত হয় তার।

৪৬ বছর বয়সী জাহিদ কুরাইশি পাকিস্তানি অভিবাসীর সন্তান এবং সাবেক ফেডারেল ও মিলিটারি প্রসিকিউটর। তিনি ২০১৯ সালে নিউজার্সির ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান। গত মার্চে কুরাইশিকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগের জন্য মনোনীত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিনেটে সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শামার বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় বৃহত্তম ধর্ম ইসলাম, অথচ আজপর্যন্ত কোনো মুসলিম ফেডারেল বেঞ্চে দায়িত্বপালন করেননি।

তিনি বলেন, কেবল জনসংখ্যার বৈচিত্র্যই নয়, আমাদের পেশাদার বৈচিত্র্যকেও প্রসারিত করতে হবে এবং আমি জানি, প্রেসিডেন্ট বাইডেন এই বিষয়ে আমার সঙ্গে একমত।

এদিন জেলা জজ কেতানজি ব্রাউন জ্যাকসনকে ডিসি সার্কিটে মার্কিন আপিল আদালতে উন্নীত করারও সিদ্ধান্ত নিয়েছে সিনেট। এ বিষয়ে পক্ষে ৫২ এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৬টি।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে