মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সেমিতে

মেসি ম্যাজিকে আর্জেন্টিনা সেমিতে

মেসি ম্যাজিকে কোপা আমেরিকার শেষ চারে আর্জেন্টিনা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে মেসির দল। আজ রোববার (৪ জুলাই) সকালে ইকুয়েডরকে হারিয়ে সেমির টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা।

এদিন ৪০ মিনিটে গোলের দেখা পায় আলবেসেলেস্তোরা। লিওনেল মেসির পাস থেকে সহজেই প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নেন মিডফিল্ডার রদ্রিগো ডি পল।

এর আগে ম্যাচের শুরু থেকে বলের দখল ধরে খেলছিল আর্জেন্টিনা। ১৫ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে বল পেয়েছিলেন হেরমান পেজ্জেলা। কিন্তু তার নেওয়া শট গোলপোস্টের অনেক বাইরে দিয়ে যায়। এরপর ২২ মিনিটে প্রতিপক্ষের রক্ষণের ভুলে সুযোগ পেয়েছিলেন মেসি। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। তার শট প্রতিহত হয় গোলবারে লেগে।

তবে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। ৮৪ মিনিটে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় স্কালোনির দল। এবারও মেসির সহায়তায় গোল করেন লাওতারো মার্টিনেজ।

দুটি গোল করিয়েছেন মেসি। কিন্তু নিজে গোল করবেন না, তা কী করে হয়? তাই ফুটবল বিধাতা যেন সুযোগ করে দিলেন মেসিকেও। ম্যাচের একেবারে শেষদিকে ইকুয়েডরের ফাউলের সুবাদে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। সেই শট থেকেই দুর্দান্ত গোল করেন মেসি।

ইকুয়েডরের বিপক্ষে দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া।

সংবাদচিত্র/খেলা/মাসুদ

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে