মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ তুলে নিচ্ছে ইংল্যান্ড

মাস্ক পরা ও দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ তুলে নিচ্ছে ইংল্যান্ড

আইনগতভাবে আর মাস্ক পরার কথা বলা হবে না এবং দূরত্ব বজায় রাখার নিয়মও তুলে নেয়া হবে ইংল্যান্ডের করোনা লকডাউনের চূড়ান্ত পর্যায়ে। এমনটাই জানিয়েছেন সেখানকার প্রধানমন্ত্রী বরিস জনসন।

বাড়ির ভেতরে মাত্র ছয় জন থাকার নিয়ম এবং বাড়ি থেকে কাজ করার নির্দেশনাও তুলে নেয়া হবে। দৈনন্দিন জীবনে গত ১৬ মাসের কখনো দেয়া আবার তুলে নেয়া বিধিনিষেধ শেষ হতে যাচ্ছে দেশটিতে।

দেশটির প্রধানমন্ত্রীর আশা পরিকল্পনামাফিক আগামী ১৯ জুলাই থেকে এই চূড়ান্ত ধাপ শুরু হবে। তবে তা নিশ্চিত হওয়া যাবে ১২ জুলাইয়ের সর্বশেষ তথ্য থেকে।

ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন বলেন, স্কুল, ভ্রমণ এবং সেলফ আইসোলেশন বিষয়ে আরও আপডেট আগামী দিনে পাওয়া যাবে। তবে আইনত মাস্ক পরার নিয়ম তুলে নেয়া হলেও জনাকীর্ণ জায়গায় তিনি নিজে ‘ভদ্রতাস্বরূপ’ মাস্ক পরবেন বলে জানিয়েছেন জনসন।

আইনগত বিধিনিষেধের একটি বড় অংশ তুলে নেয়ার সক্ষমতার পেছনের কারণ হিসেবে ভ্যাকসিন বিতরণের কথাই বলেছেন জনসন। তিনি বলেন, এর ফলে সংক্রমণ ও মৃত্যুর মধ্যেকার সংযোগ দুর্বল হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, এই মাসের পরে সংক্রমণ আবার দিনে ৫০ হাজার হতে পারে বলে আশঙ্কা রয়েছে। মৃতের সংখ্যা কমাতে আমাদের নিজেদের আবার বিচ্ছিন্ন করতে হবে।

গত ২৪ ঘণ্টায় সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৭ হাজার ৩৩৪ জন আর প্রাণ হারিয়েছে ৯ জন।

সংবাদচিত্র/আন্তর্জাতিক/আসলাম ইকবাল

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে