শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভারত জুড়ে আরেক আতঙ্ক ‘জিকা ভাইরাস’

ভারত জুড়ে আরেক আতঙ্ক ‘জিকা ভাইরাস’

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। এই ভাইরাসের সঙ্গে এবার যোগ দিয়েছে জিকা ভাইরাসের সংক্রমণ। করোনার সঙ্গে জিকার উপস্থিতি দেশজুড়ে নতুন শঙ্কার জন্ম দিয়েছে।

সম্প্রতি মশাবাহিত এই ভাইরাসে কেরলের এক নারী আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত হওয়ার পর রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, প্রথমবারের মতো একজন আক্রান্ত হয়েছেন। আরও ১৩ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। তাদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

এরআগে গুজরাটে ২০১৬ ও ২০১৭ সালের দিকে জিকা ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যায়। আর এবার কেরলে প্রথমবারের মতো এক রোগী শনাক্ত হলো।

কেরলে যে অন্তঃসত্ত্বা জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি মঙ্গলবার সন্তানের জন্ম দিয়েছেন। তার বাড়ি কেরলের তিরুঅনন্তপুরম জেলায়।

এর আগে জ্বর, মাথা যন্ত্রণা, শরীরের বিভিন্ন অংশে লাল চাকা চাকা দাগ নিয়ে ২৮ জুন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই নারী। হাসপাতালেই তার নমুনা পরীক্ষা হয়। সেই পরীক্ষায় জিকা ভাইরাস ধরা পড়ে।

এই নারী সম্প্রতি কেরলের বাইরে কোথাও যাননি বলেই জানা গেছে। এক সপ্তাহ আগে তার মায়ের শরীরেও জিকা ভাইরাসের উপসর্গ দেখা যায়।

মশার কামড়ের মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস। প্রথমে জ্বর, শরীরের বিভিন্ন অংশে র‌্যাশ, গাঁটে গাঁটে যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায় এই ভাইরাসে আক্রান্ত হলে। এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনেকে পঙ্গুও হয়ে গিয়েছেন। ক্ষতিগ্রস্ত হয় শরীরের বিভিন্ন অংশ।

কয়েক বছর আগে ব্রাজিলে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। করোনার মধ্যে এই ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত।

সংবাদচিত্র/আন্তর্জাতিক

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে