শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. কৃষি
  3. বীজহীন লেবু চাষে সফল বিজ্ঞানীরা

বীজহীন লেবু চাষে সফল বিজ্ঞানীরা

ভিয়েতনামের একটি স্থানীয় জাত থেকে জার্মপ্লাজম সংগ্রহ করে দীর্ঘ সময় গবেষণার পর মেলে সফলতা। আশানুরূপ ফলন হওয়ায় ২০১৮ সালে ‘বিনালেবু-১’ কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য নিবন্ধিত করে জাতীয় বীজ বোর্ড।

ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে গৌরীপুর উপজেলার কাশিয়ারচর এলাকায় পাঁচ একর জমি লিজ নিয়ে এ লেবু চাষ করে বাম্পার ফলন পেয়েছেন বিনার বিজ্ঞানীরা। বর্তমানে ময়মনসিংহসহ দেশের কয়েকটি অঞ্চলে চাষ হচ্ছে এ লেবু।

বিনালেবু-১ এর উদ্ভাবক ও বিনার উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান ড. রফিকুল ইসলাম বলেন, লেবু বাংলাদেশে জনপ্রিয় একটি টক জাতীয় ফল। আমরা ভিয়েতনাম থেকে এ লেবুর কৌলিক সারি সংগ্রহ করেছিলাম। পরবর্তীতে সারিটি লেবু চাষ উপযোগী দেশের বিভিন্ন অঞ্চলে পরীক্ষা-নিরীক্ষা করি। এর ফলন ভালো হওয়ায় সরকার এটিকে একটি উচ্চ ফলনশীল লেবুর জাত হিসেবে চিহ্নিত করেছে।

তিনি আরও বলেন, এ লেবুর বৈশিষ্ট্যই হচ্ছে বারোমাসই ফলন দেয়। এটি সুগন্ধিযুক্ত ও বীজবিহীন। এটিতে রসের পরিমাণও বেশি এবং ভিটামিন-সি এর পরিমাণও বেশি। প্রতি গাছে প্রতি মৌসুমে ২৫০-৩০০ টি লেবু ধরে। এ লেবু চাষ অত্যন্ত লাভজনক হওয়ায় এর কদর দিনদিনই বাড়ছে।

প্রচলিত জাতের তুলনায় বিনালেবু-১’র ফলন ৩০ থেকে ৪০ শতাংশ বেশি। তাই এ লেবু চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। সেইসঙ্গে তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগও। অন্যদিকে লেবু চাষের জন্য পতিত জমি লিজ দিয়ে উপকৃত হচ্ছেন জমির মালিকরাও।

গৌরীপুর উপজেলার কাশিয়ারচর এলাকার কৃষক ফজলুল হক বলেন, যে জমিটি লিজ নেওয়া হয়েছে এগুলো পতিত অবস্থায় ছিল। এই জায়গায় যে লেবুর এতো ভালো ফলন হবে তা কল্পনাতীত ছিল। এটি দেখে এলাকার যুবকরাও লেবু চাষে আগ্রহী হচ্ছে।

সারাদেশে চাষিদের মাঝে সুস্বাদু এই লেবুর জাত ছড়িয়ে দিতে উদ্যোক্তা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

তিনি বলেন, বিনার উদ্ভাবিত লেবু চাষের মাধ্যমে এক বিঘা জমিতে ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করেই বছরে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব। সেজন্য আমরা উদ্যোক্তাও তৈরি করছি। কৃষি সম্প্রসারণ অধিদফতরের মাধ্যমে আমরা এই লেবুর চারা কৃষক পর্যায়ে ছড়িয়ে দিচ্ছি।

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে