শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. জাতীয় সারাদেশ সিলেট
  3. বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জুবায়ের আহমদ রানু (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। জুবায়ের উপজেলার জগতপুর গ্রামের চুনু মিয়ার ছেলে। শুক্রবার বিকেল ৫টায় উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে আজ শনিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দেওকলস ইউনিয়নের কজাকাবাদ গ্রামের এক দিনমজুরের কলেজ পড়ুয়া কন্যা (২০)’র সাথে পার্শ্ববর্তী বাড়িতে বসবাসের সুবাদে উত্যক্তের এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত জুবায়ের। গত বছরের ১৯ নভেম্বর রাতে মেয়েটির ঘরে প্রবেশ করে অশালিন ও উত্যক্ত কার্যকলাপ করে সে। এ ঘটনায় বিয়ের জন্য মেয়ের পরিবার চাপ দিলে জানায় অস্বীকৃতি। পরে এ নিয়ে স্থানীয় মুরব্বিদের উপস্থিতিতে বেঠকের মাধ্যমে, ‘এমনটি দ্বিতীয় বার আর হবে না মর্মে’ লিখিত মুচলেকা দিলে বিয়ষটি মিমাংসা হয়। পরে গত ৩০ এপ্রিল মেয়ে ও তার বাবাকে রেখে অন্য সন্তানাদি নিয়ে নানু বাড়ি বেড়াতে যান ভিকটিমের মা। এই সুযোগে ওই দিন রাতে জুবায়ের কৌশলে তার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে অভিযুক্তের সাথে ফের মেয়েকে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে এলাকার প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালায়। ভিকটিমের পরিবারকে অযথাই সপ্তাহখানেক ঘোরায় তারা। এতেও ছেলে বিয়েতে অমত করায় মেয়ের পরিবার বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই ইমরুল কবির ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, মেয়ের দেয়া অভিযোগপত্রে স্বাক্ষর না থাকায় দ্রুত সময়ের মধ্যে মামলা নেয়া যায়নি। এদিকে ২৪ ঘণ্টার উপরে আসামি রাখার বিধান না থাকায় আপাতত তাকে ৫৪ ধারায় কোর্টে পাঠানো হয়েছে। তবে পরবর্তীতে মামলা নেয়া যাবে।

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে