শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. তথ্য প্রযুক্তি
  3. ফ্রান্সে গুগলকে ২৭ কোটি ডলার জরিমানা

ফ্রান্সে গুগলকে ২৭ কোটি ডলার জরিমানা

অনলাইনে একচেটিয়া বিজ্ঞাপন সংগ্রহের জন্য টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে ২৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ফ্রান্সের (কম্পিটিশন রেগুলেটর) প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটি।

সোমবার ফ্রান্সের বাণিজ্যবিষয়ক সরকারি নীতিনির্ধারণী সংস্থা অটোরিটে ডে লা কনকুরেন্স এক আদেশে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়াও গুগলের বিরুদ্ধে বাজারে নিজেদের প্রভাবশালী অবস্থানের সুযোগ কাজ লাগিয়ে অনলাইন বিজ্ঞাপনী খাতে কর্তৃত্ব প্রতিষ্ঠার অভিযোগ তুলেছে ফ্রান্স। তবে ফ্রান্সের এ আদেশের পর দেশটির সব শর্ত মেনে নিয়ে জরিমানা দিতে রাজি হয়েছে গুগল এবং একই সঙ্গে নিজেদের বিজ্ঞাপনী প্ল্যাটফর্মে পরিবর্তন আনার ঘোষণাও দিয়েছে গুগল।

গুগল অনৈতিকভাবে ব্যবসায়ের সুযোগ নিয়ে অসম প্রতিযোগিতা তৈরি করেছে বলে ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটি সোমবার জানিয়েছে।

ফ্রেঞ্চ কমপিটিশন অথরিটির প্রেসিডেন্ট ইজাবেল দে সিলভা এক বিবৃতিতে জরিমানার সিদ্ধান্তটিকে বিশ্বে প্রথম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেছেন, প্রতিযোগীদের বদলে গুগল নিজেদের সেবাকে অগ্রাধিকার দিয়েছে। সেটা বিজ্ঞাপনী সার্ভারে যেমন, আবার সাপ্লাই-সাইড প্ল্যাটফর্মেও তেমন। এমন চর্চা অনলাইন বিজ্ঞাপনের উদীয়মান বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করে। এতে গুগল নিজেদের প্রভাবশালী অবস্থান কেবল ধরেই রাখেনি, বরং বাড়িয়েছে।

অটোরিটে ডে লা কনকুরেন্সের একাধিক কর্মকর্তা ফ্রান্সের বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, সম্প্রতি ফ্রান্সের সংবাদমাধ্যম নিউজ কর্প, দৈনিক পত্রিকা লে ফিগ্যারো এবং বেলজিয়ামের সংবাদমাধ্যম গ্রুপ রোসেল গুগলের বিরুদ্ধে কম্পিউটার প্রোগ্রাম অ্যাড ম্যানেজার ব্যবহার করে অতিরিক্ত বিজ্ঞাপন সংগ্রহের অভিযোগ এনেছে।

তাদের অভিযোগ খতিয়ে দেখার পরই গুগলকে জরিমানার আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্স সরকারের এই নীতি নির্ধারণী সংস্থার কর্মকর্তারা।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে