মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. পোড়া কারখানা দেখতে গিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া

পোড়া কারখানা দেখতে গিয়ে বিএনপির দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ আগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাশেম ফুডস লিমিটেডের কারখানা পরিদর্শনে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই পক্ষ। এ সময় নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আর এতে আহত হয় অন্তত ২৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল হাশেম ফুডসের কারখানা পরিদর্শনে যায়। এ সময় কেন্দ্রীয় নেতাদের পাশে দাঁড়ানো নিয়ে শুরু হয় ধাক্কাধাক্কি। বিএনপির কয়েকজন কর্মী অভিযোগ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে ধাক্কা দিয়েছেন।

এ নিয়ে কারখানার সামনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই দুই পক্ষের নেতা কর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন। কারখানা পরিদর্শন শেষে নেতারা বাইরে আসার পর আবারও সংঘর্ষ শুরু হয় উভয় পক্ষের মধ্যে। চলতে থাকে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় নাসির উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন বলে জানান স্থানীয় নেতারা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

কারখানা পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন–বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ কেন্দ্রীয় ও জেলার নেতা কর্মীরা।

সংবাদচিত্র/রাজনীতি

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে