মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. পাকুয়েতা’র গোলে ফাইনালে ব্রাজিল

পাকুয়েতা’র গোলে ফাইনালে ব্রাজিল

আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথমবার টানা দুই ম্যাচে গোল করেছেন লুকাস পাকুয়েতা। দুই গোলই ব্রাজিল-এর বাঁচা-মরার লড়াইয়ে। তাঁর একমাত্র গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকা’র সেমিফাইনালে উঠেছিলো সেলেকাওরা। মঙ্গলবার (৬ জুলাই) লিঁও মিডফিল্ডারের গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে টানা দুই কোপা আমেরিকা’র ফাইনালে উঠে গেলো ব্রাজিল।

নিলটন সান্তোস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে স্বাগতিকরা। কিন্তু পেরু’র গোলরক্ষক প্রেদো গ্যালেস-এর গ্লাভসে আটকে যায় নেইমার-রিচার্লিসনদের শট। দূর থেকে শট নিয়েও কাসেমিরো-রেনান লোদি পরাস্ত করতে পারেননি পেরু গোলরক্ষককে।

তবে নেইমার-পাকুয়েতা’র দারুণ সমন্বয়ে ম্যাচের ৩৫ মিনিটে লিড নেয় ব্রাজিল। কাউন্টার অ্যাটাকে মাঝমাঠ থেকে বল ধরে নেইমার একাই ঢুকে পড়েন পেরু’র ডি বক্সে। জটলার মধ্যে বল কাটিয়ে ছোট্ট করে পাস দেন ১৭ নম্বর জার্সির পাকুয়েতাকে। ফাঁকায় পাওয়া ওই বল জালে জড়াতে ভুল করেননি তিনি।

এই নিয়ে চলতি কোপা’র আসরে তিন গোল করলেন ব্রাজিল-এর ২৩ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার পাকুয়েতা। তিন গোলই আবার তিনি করেছেন নেইমারের দেওয়া পাস ধরে। প্রথমার্ধে ব্রাজিল কোচ তিত-এর শিষ্যরা গোলের লক্ষ্যে সাতটি শট নিয়ে ওই এক গোলেই মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পেরু। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সেলেকাওদের সমান ৫০ শতাংশ বল নিয়ন্ত্রণে নিয়ে দু’টি ভালো শটও নেয় তাঁরা। কিন্তু ব্রাজিল গোলরক্ষক এদেরসন মোরালেসকে ফাঁকি দেওয়ার জন্য তা যথেষ্ট ছিলো না। এখন নেইমারদের ফাইনালের প্রতিপক্ষ ঠিক হওয়ার অপেক্ষা। দেখার অপেক্ষা ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা না কি ব্রাজিল-কলম্বিয়া লড়াই জমে।

সংবাদচিত্র/খেলা/মাসুদ

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে