মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. পাইলটদের হুমকি, বন্ধ হচ্ছে ৪ দেশের ফ্লাইট

পাইলটদের হুমকি, বন্ধ হচ্ছে ৪ দেশের ফ্লাইট

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বেতন কর্তন সমন্বয় না করলে চুক্তির বাইরে কোনো ফ্লাইট করবেন না রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলটরা। বুধবার পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বিমান ম্যানেজমেন্টকে।

সকালে বাপার নির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান। তিনি বলেন, বর্তমানে আমরা ঝুঁকি নিয়েও বিমানের সঙ্গে চুক্তির বাইরে অনেক বেশি ফ্লাইট করছি। ৩১ জুলাইয়ের পর যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা অতিরিক্ত ফ্লাইট করব না।

জানা গেছে, পাইলটদের এই সিদ্ধান্ত বহাল থাকলে বিমানের আবুধাবী, দুবাই, দোহা ও দাম্মাম ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। এতে আগামী ঈদুল আজহার আগে মধ্যপ্রাচ্যের কয়েক হাজার যাত্রীর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়তে পারে। পাশাপাশি ভেঙে পড়তে পারে বিমানের ফ্লাইট সিডিউল।

উল্লেখ্য, মঙ্গলবার বিমানের পরিচালক প্রশাসন জিয়া উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক প্রশাসনিক আদেশে বলা হয়- বিমানের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর বেতন কর্তনের যে সিদ্ধান্ত হয়েছিল আগামী জুলাই থেকে সেটি প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ জুলাই থেকে কর্মকর্তা-কর্মচারীরা পুরো বেতন-ভাতা পাবেন। তবে পাইলটদের বেতন কর্তনের যে সিদ্ধান্ত ছিল সেটি পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। সে ক্ষেত্রে যেসব পাইলটের চাকরির বয়স ৫ বছরের মধ্যে শুধু তাদের বেতন কর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে যাদের চাকরির বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে তাদের বেতন কর্তন ২০ শতাংশের বদলে ৫ শতাংশ করা হবে। আর ১০ বছরের ঊর্ধ্বে চাকরিরত পাইলটদের বেতন কর্তন ৪০ শতাংশের বদলে ২৫ শতাংশ করা হবে।

বাপা নেতারা বলেছেন, বিমান প্রশাসন কৌশলে বিমানের সিনিয়র পাইলটদের আন্দোলন দমন করতে এক ধরনের হটকারী সিদ্ধান্ত নিয়েছে। ৫ বছর বয়সী পাইলটদের বেতন কর্তনের সিদ্ধান্ত পুরোপুরি সমন্বয় করায় মাত্র ১০-১২ জন এই সুবিধা পাবেন। অথচ বিমানে মোট পাইলটের সংখ্যা ১৫২ জন। প্যাকেজ বেতন থেকে আগে ওভারসিস অ্যালাউন্স বাদ দিয়ে ওই বেতনের ওপর ২৫ শতাংশ কর্তন করা আরেক হটকারী সিদ্ধান্ত।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে