মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য করোনা
  3. টিকা নিয়ে স্বস্তি

টিকা নিয়ে স্বস্তি

আস্তে আস্তে টিকার সংকট কাটিয়ে উঠছে সরকার। বিভিন্ন উৎস থেকে আগামী দুই মাসেরও কম সময়ের মধ্যে প্রায় ২ কোটি ডোজ টিকা আসছে বাংলাদেশে। এর মধ্যে আগামীকাল সোমবারের মধ্যেই আসছে ৫০ লাখ টিকা। সংশ্লিষ্টরা বলছেন, টিকার কারণে গণ-টিকাদান কর্মসূচি চালিয়ে নিতে আপাতত আর সমস্যা হবে না। স্বাভাবিকভাবেই টিকা নিয়ে সংশ্লিষ্ট মহলে স্বস্তি বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবারের মধ্যে যে ৫০ লাখ ডোজ টিকা দেশে আসবে, তার ৩০ লাখ টিকা মার্কিন কোম্পানি মডার্নার তৈরি। যুক্তরাষ্ট্র সরকারের দেওয়া এ টিকা আসবে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে। বাকি ২০ লাখ ডোজ চীনের সিনোফার্মের, যা কিনেছে বাংলাদেশ সরকার।

আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কোভ্যাক্সের মাধ্যমে উল্লিখিত ৩০ লাখসহ মোট ১ কোটি ২৯ লাখ টিকা আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, আগামীকালের ২০ লাখ ছাড়াও চীন আগামী আগস্ট মাসে আরো ৪০ থেকে ৫০ লাখ ডোজ টিকা পাঠাবে। এ ছাড়া ১০ লাখ টিকা আসতে পারে রাশিয়া থেকে। অর্থাৎ আসছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সব মিলিয়ে অন্তত ২ কোটি ডোজ টিকার সংস্থান হতে পারে।

এ বিষয়ে সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, কোভ্যাক্সের মাধ্যমে যেসব টিকা আসবে সেগুলো উপহার ও নিয়মিত বরাদ্দ হিসেবে। তিনি বলেন, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেয়া টিকা পৌঁছাবে সোমবার। এ ছাড়া চলতি জুলাই মাসের শেষে অথবা আগামী আগস্ট মাসের শুরুতে জাপানের উপহার দেয়া টিকা কোভ্যাক্সের মাধ্যমে হাতে পাওয়া যাবে। পাশাপাশি কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দ থেকে ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার এবং ৬০ লাখ ফাইজারের টিকা আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে দেশে আসবে।

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে চুক্তির অধীনে এবং উপহার হিসেবে পাওয়া কিছু টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ গণটিকাকরণ কর্মসূচি শুরু হয়। কিন্তু মার্চ মাসেই টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এর ফলে বাংলাদেশে গণ-টিকাদান কর্মসূচি স্থগিত হয়ে যায়। গত ২৫ এপ্রিল থেকে টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়। বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার পর চলতি জুলাই মাস থেকে আবারো শুরু হয়েছে গণ-টিকাকরণ।

এদিকে, সাম্প্রতিক সময়ে দেশে করোনার সংক্রমণ পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এর ফলে টিকা নেয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহও বেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গতকাল শনিবার বেলা আড়াইটা পর্যন্ত ১ কোটি ৫ লাখের বেশি মানুষ টিকার জন্য নিবন্ধন করেছেন। অন্যদিকে, একই দিন পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ৬৬ লাখ ৩১ হাজার ১৩৪ জন। এ ছাড়া দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪২ লাখ ৯৮ হাজার ৯৯৭ জনকে।

ইতোমধ্যে টিকা গ্রহণের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করেছে সরকার। যা আগে ছিল ৪০ বছর। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকা গ্রহণের বয়স ১৮ বছর করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে, শিক্ষার্থীদের টিকা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য বয়সসীমা কমানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদচিত্র/করোনা

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে