মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য করোনা
  3. টিকার রেজিস্ট্রেশন শুরু

টিকার রেজিস্ট্রেশন শুরু

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে টিকা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে আবারও টিকার রেজিস্ট্রেশন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ (বুধবার) থেকে তিন ক্যাটাগরিতে অগ্রাধিকারপ্রাপ্তরা নিবন্ধন করতে পারবেন।

মঙ্গলবার (৬ জুলাই) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামসুল হক।

তিনি বলেন, টিকা পেতে আগ্রহীদের নিবন্ধনের জন্য ইতোমধ্যে সুরক্ষা অ্যাপটি চালু করা হয়েছে। এদিন (বুধবার) থেকে তিন ক্যাটাগরিতে অগ্রাধিকারপ্রাপ্তরা নিবন্ধন করতে পারবেন।

‘৩৫ বছরের ঊর্ধ্বে সব নাগরিক টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। সবার জন্য নিবন্ধন কার্যক্রম মঙ্গলবার পরীক্ষামূলক খোলা হলেও আনুষ্ঠানিকভাবে বুধবার থেকে চালু হচ্ছে।’

টিকার সংকটের কারণে গত ৫ মে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। দুই মাসের বেশি সময় পর বুধবার থেকে ৩৫ বছরের ঊর্ধ্বের সবাই টিকা পেতে সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধন করতে পারবেন।

এদিকে স্বাস্থ্য অধিদফতর এক নির্দেশনায় জানিয়েছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ মডার্নার এবং চীন থেকে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা তাদের হাতে পৌঁছেছে। অতি শিগগিরই সারাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদফতর বলছে, সুরক্ষা অ্যাপে (surokkha.gov.bd) জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হবে। ফোন ও জাতীয় পরিচয়পত্রের নম্বর, নাম, জন্মতারিখের পাশাপাশি কোনো শারীরিক জটিলতা আছে কি-না, পেশা কী- তাও জানাতে হবে।

স্মার্টফোনে ইন্টারনেট সংযুক্ত করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। অ্যাপে তথ্য দিলে টিকার আপডেট সম্পর্কে গ্রহীতাদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। বিশ্বের বিভিন্ন দেশ টিকা বিতরণ করতে এই প্রযুক্তি ব্যবহার করছে।

প্রথম দফায় টিকা পেতে নিবন্ধন করেন ৭২ লাখ ৮০ হাজার ১৩১ জন। এর মধ্যে দুই ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন ৪২ লাখ ৯০ হাজার ৯৬৪ জন। দ্বিতীয় ডোজ পেতে বাকিদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে সরকার থেকে বলা হয়েছে।

সংবাদচিত্র/ডিএস/এফবি/পিআর

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে