শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. অপরাধ
  3. টাকা চাওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে পেটালো ঢাবি ছাত্রলীগ নেতা

টাকা চাওয়ায় ঝালমুড়ি বিক্রেতাকে পেটালো ঢাবি ছাত্রলীগ নেতা

ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি পূর্বে বিভিন্ন সময় ঝালমুড়ি খেয়ে টাকা দেয়নি। সেই বকেয়া টাকা চাওয়ায় এই নেতা ঝালমুড়ি বিক্রেতাকে মারধর করে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মীর আরশাদুল হক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, রবিউল ইসলাম রবি নামের ওই ছাত্রলীগ নেতা জনতা ব্যাংক টিএসসি শাখার সামনে একজন ঝালমুড়ি বিক্রেতার জামার কলার ধরে মারতে উদ্যত হন। তিনিসহ ঘটনাস্থলে উপস্থিত আশপাশের বেশ কয়েকজন ওই ছাত্রলীগ নেতাকে থামানোর চেষ্টা করেন। কিন্তু অভিযুক্ত নিজেকে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট পরিচয় দিয়ে বলেন, এটা অন্যদের দেখার বিষয় না।

ওই ঝালমুড়ি বিক্রেতা জানান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি পূর্বে বিভিন্ন সময় তার কাছ থেকে ঝালমুড়ি খেয়ে টাকা দেননি। বকেয়া টাকা চাওয়ায় ছাত্রলীগ নেতা তাকে মারধর করেছে।

ঝালমুড়ি বিক্রেতা বলেন, আমার কোনো অপরাধ নেই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঝালমুড়ি বিক্রেতার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম উত্তেজিত হয়ে যান। পূর্বের পাওনা টাকার প্রসঙ্গ কেন তোলা হচ্ছে এই কথা বলে তিনি ঝালমুড়ি বিক্রেতাকে উপর্যুপরি থাপ্পড় ও ঘুষি মারেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখে যেভাবে ব্যবস্থা নেয়া দরকার ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদচিত্র/অপরাধ

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে