শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. জরুরি প্রয়োজনেও নিতে হবে মুভমেন্ট পাস

জরুরি প্রয়োজনেও নিতে হবে মুভমেন্ট পাস

দেশে আবারো উদ্বেগজনক হারে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন পালন করার ঘোষণা দিয়েছে সরকার। এই সময়ে জরুরি সেবা ব্যতীত যাবতীয় সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না।

তবে জরুরি প্রয়োজনে বের হলেও আগের লকডাউনের মতো এবারো চলাচলের জন্য নিতে হবে মুভমেন্ট পাস। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কেউ যাতে ফাঁকি দিয়ে অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করতে না পারে, সে কারণেই এই মুভমেন্ট পাসের প্রয়োজন হবে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, মুভমেন্ট পাসের বিষয়ে আজ শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এর আগে গতকাল শুক্রবার রাতেই পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের মুভমেন্ট পাস দেয়ার কথা জানানো হয়। অবশ্য গণমাধ্যমকর্মীদের মুভমেন্ট পাস প্রয়োজন হবে না বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে ঘোষিত লকডাউনে প্রথম মুভমেন্ট পাস চালু করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ গত ১৩ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন।

প্রসঙ্গত, গত বেশ কিছু দিন ধরেই দেশে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। গত কয়েক দিনে তা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে। এই অবস্থায় প্রাথমিকভাবে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন পালন করা হবে। প্রয়োজনে তা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে সরকার।

এদিকে, কোভিড-১৯ এর ডেল্টা ধরনের সংক্রমণ প্রতিরোধে ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউন কঠোরভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময়ে সকল সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকার পাশাপাশি সকল যানবাহনও বন্ধ থাকবে।

তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে। অবশ্য গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্টরা এর আওতা বহির্ভূত থাকবে। এ বিষয়ে আজ শনিবার আরো বিস্তারিত আদেশ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, কঠোর লকডাউন বাস্তবায়নে এবার পুলিশের পাশাপাশি বিজিবি এবং সেনা সদস্যরাও মাঠে থাকবে বলে জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিকভাবে সাত দিন লকডাউন পালনের পর প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে।

সংবাদচিত্র/জাতীয়/আ.কে

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে