শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন বন্ধ

জাতীয় জরুরি প্রয়োজন ছাড়া স্বাস্থ্যসেবার সব প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের বদলি ও পদায়ন বন্ধ থাকবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বদলি ও পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনতে অটোমেশন পদ্ধতি চালু হওয়া এ পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন মেডিকেল কলেজ/বিশেষায়িত ইনস্টিটিউট/মেডিকেল কলেজ হাসপাতাল/জেলা ও উপজেলা হাসপাতালসহ অন্যান্য স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, জুনিয়র কনসালটেন্ট এবং বিভিন্ন প্রশাসনিক পদসমূহে কর্মরত চিকিৎসকরা প্রায়শই উচ্চতর পদে চলতি দায়িত্ব ও পছন্দের প্রতিষ্ঠানে বদলি/পদায়নের নিমিত্ত বিচ্ছিন্নভাবে আবেদন দাখিল করছেন। বিভিন্ন পদ ও বিষয়ে চিকিৎসকগণের পদোন্নতি কার্যক্রম চলমান থাকায় এসব বদলি/পদায়নের আবেদন নিষ্পত্তি করা সম্ভবপর হচ্ছে না।

এছাড়া, শিগ‌গিরই পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করে পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকের পছন্দ, বিসিএস ও মেধাক্রমের পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনায় অটোমেশন পদ্ধতিতে বদলি/পদায়ন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ প্রেক্ষিতে, জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি/পদায়ন কার্যক্রম আপাতত বন্ধ রাখা প্রয়োজন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমতাবস্থায়, বদলি/পদায়ন কার্যক্রমে স্বচ্ছতা আনয়নের পাশাপাশি এ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত ও গতিশীল করার লক্ষ্যে ম্যানুয়াল পদ্ধতির পরিবর্তে অটোমেশন পদ্ধতিতে বদলি/পদায়ন কার্যক্রম শুরু না করা পর্যন্ত জাতীয় জরুরি প্রয়োজন ব্যতিরেকে আবেদনের ভিত্তিতে বদলি/পদায়ন কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদচিত্র ডটকম/জাতীয়

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে