শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

চেলসির সঙ্গে ড্র, ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের

উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এতে লিগের ফাইনালের পথ কঠিন হলো রিয়ালের।

মঙ্গলবার ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে গোটা ম্যাচ জুড়ে চেলসির আধিপত্য থাকলেও গোল মিসের মহড়ায় শেষ পর্যন্ত ড্র করেছে রিয়াল মাদ্রিদ।
চেলসির হয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। আর ২৯তম মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে সমতায় ফেরান করিম বেনজেমা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিক রিয়ালের ওপর চড়াও হয় চেলসি। আক্রমণাত্মক খেলার কারণেই ১৪তম মিনিটে অ্যান্তোনিও রুডিগারের লম্বা করে বাড়ানো বল পেয়ে রিয়ালের দুই ডিফেন্ডার নাচো এবং ভারানের মধ্য দিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন পুলিসিচ। এরপর থিবো কোর্তোয়াকে মাটিতে আছড়ে ফেলে জোরালো শট নেন, তাতে ভারান বুক ছোঁয়ালেও গোল রুখতে পারেনি।

গোল খেয়ে যেন হুঁশ ফেরে শেষ আটে লিভারপুলকে হারানো রিয়ালের। ধার বাড়ে তাদের আক্রমণে। ২৩তম মিনিটে বেনজেমার দূর থেকে নেওয়া শট পোস্টের বাইরের দিকে লাগে। পাল্টা আক্রমণে ভীতি ছড়াচ্ছিল চেলসিও।

জমজমাট লড়াইয়ের ২৯তম মিনিটে সমতায় ফেরে রিয়াল। ছোট করে নেওয়া কর্নারে মার্সেলো দূরের পোস্টে ক্রস বাড়ান। লাফিয়ে হেড করেন কাসেমিরো, পরের হেডে এদের মিলিতাও খুঁজে নেন বেনজেমাকে। আর ফরাসি এই স্ট্রাইকার জটলার মধ্যে দারুণভাবে হেডে বল নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের দিকে না ফিরেই ডান পায়ের ভলিতে ঠিকানা খুঁজে নেন।

আসরে বেনজেমার এটি ষষ্ঠ গোল। প্রতিযোগিতাটির গোলদাতাদের তালিকায় মোট ৭১ গোল নিয়ে সাবেক রিয়াল তারকা রাউল গনজালেসের পাশে বসলেন তিনি।

খেলার দ্বিতীয়ার্ধেও চেলসির আধিপত্য দিয়েই শুরু হয়। গোটা ম্যাচে রিয়ালের খেলোয়াড়দের বেশ ক্লান্ত বলেই দেখা গেছে। চেলসির গতির সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না লুকা মদ্রিচ-টনি ক্রুসরা। দ্বিতীয়ার্ধের ৪৮তম মিনিটে মার্সেলোর ভুলে গোল খেতে বসেছিল রিয়াল। ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও ভেরনার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ওই ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হয়। আর ফাইনালের টিকিটের ভাগ্য ঝুলে থাকে স্ট্যামফোর্ড ব্রিজে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ওপর।

আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ সময় রাত একটায় সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে দুই দল।

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে