শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. চলচ্চিত্রাভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ

চলচ্চিত্রাভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ

দেশের প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী অঞ্জনার জন্মদিন আজ রোববার (২৭ জুন)।

নিজের প্রতিটা জন্মদিনে বাসায় ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করলেও আজ এর ব্যতিক্রম ঘটছে। এই তথ্য নিশ্চিত করেছেন অঞ্জনা নিজেই। তিনি জানান, তার প্রিয় ছোট বোন রঞ্জনার অসুস্থতার কারণে বাসায় আজ কোন অনুষ্ঠানের আয়োজন করেননি। বোন সুস্থ হলেই কয়েকদিনের মধ্যে অঞ্জনা নিজ বাসায় একটি পার্টি দেবেন কাছের মানুষদের নিয়ে।

আজ কোন অনুষ্ঠান না থাকলেও অঞ্জনা সারাদিন ব্যস্ত থাকবেন তিনটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার নিয়ে। অঞ্জনার একমাত্র ছেলে মনি এই প্রতিবেদককে জানান, তার মা দুপুর ১২ টায় যাবেন চ্যানেল আইতে। সেখানে তারকা কথন অনুষ্ঠানে অংশ নিয়ে চলে যাবেন আরটিভিতে। ওখানকার সাক্ষাৎকার শেষে বাসায় আসবেন। রাতে যাবেন যমুনা টিভিতে।

মনি বলেন, টিভি চ্যানেলের সাক্ষাৎকারের জন্যে মা আজ বাসায় কেক কাটার আয়োজন পর্যন্ত করেননি। মনি আরও জানান, আজ কোন আয়োজন না থাকলেও গতকাল রাতে তাদের কয়েকজন পারিবারিক বন্ধু কেক নিয়ে গিয়ে তার মাকে সারপ্রাইজ দিয়েছেন। এবারের জন্মদিনের কেকটা তাই অঞ্জনা তাদের সঙ্গেই কেটেছেন।

জানা গেছে, ১৯৭৬ সালে প্রযোজক পরিচালক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেলা রানা প্রযোজিত – অভিনীত এবং শামসুদ্দিন টগর পরিচালিত “দস্যু বনহুর” চলচ্চিত্রে সোহেলরানার নায়িকা হিসেবে দেশীয় চলচ্চিত্রে অভিষিক্ত হন অঞ্জনা।

নৃত্য পটিয়সী এই জনপ্রিয় নায়িকা ১৯৭৯ সালে এশিয়া মহাদেশীয় ক্ল্যাসিকাল নৃত্য প্রতিযোগিতায় তিনি একমাত্র বাংলাদেশী হিসেবে প্রথম স্থান অধিকার করেন।

১৯৮৬ সালে পরিনীতা চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়াও “গাংচিল” ছবিতে অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অঞ্জনা।

চাঁদপুরের মেয়ে অঞ্জনা এছাড়া জাতীয় নৃত্য প্রতিযোগিতায় তিনবার শ্রেষ্ঠ নৃত্যশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করে নেন। এছাড়া শ্রেষ্ঠ শিশু নৃত্যশিল্পী হিসেবে তিনি ইস্ট পাকিস্তান চ্যাম্পি়য়ন।

এই পর্যন্ত তিনি প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। এগুলোর মধ্যে ২৭৫ টি দেশীয় বাংলা ছবি। এছাড়া পাকিস্তানী ছবিতেও জনপ্রিয় নায়িকা ছিলেন তিনি। বাংলাদেশের সঙ্গে ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা – এসব দেশের যৌথ প্রযোজনায় নির্মিত অনেক ছবিতে অভিনয় করে বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন গুণী ও জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা।

উল্লেখ্য, অঞ্জনা তার চলচ্চিত্র ক্যারিয়ারে, নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আলমগীর, ফারুক, উজ্জ্বল, মাহমুদ কলি, ওয়াসিম, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল তার যুগের সহ সব নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। তিনি ২০১৫ সালে সালমান সিরাজী পরিচালিত শিক্ষামূলক গল্প নিয়ে তৈরী “ক্যাথারসিস” চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য সুপারহিট চলচ্চিত্রগুলো হলো দস্যু বনহুর, অশিক্ষিত, মাটির মায়া, ছোট মা, প্রিয়বান্ধবী, শমসের, শাহী কানুন, আখেরি নিশান, ফুলেশ্বরী, রুপালী সৈকতে, অন্ধবধু, ডাকু দরবেশ, দেশ বিদেশ, লাভ ইন নেপাল, সমস্যা, যাদুনগর, হিম্মত ওয়ালী, প্রতিরোধ, হুশিয়ার, খুনি, চন্দ্র মনি, রাজকন্যা লীলাবতী, নাগিনা ইত্যাদি।

নিজের জন্মদিন প্রসঙ্গে অঞ্জনা বলেন, আমার যারা ভক্ত, সহকর্মী, শুভাকাঙ্খী, সুহৃদ আছেন, তারা আমার জন্যে দোয়া করবেন। আমি যেনো সুস্থ থেকে সংস্কৃতি চর্চার মাধ্যমে দেশের মানুষের সেবা করতে পারি।

জন্মদিনে নন্দিত তারকা অঞ্জনাকে www.songbadchitro.com পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। (সূত্র: ছায়াছন্দ)

সংবাদচিত্র/বিনোদন/আর.কে

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে