মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. পরিবেশ ও জীববৈচিত্র
  3. খাল সংস্কারে আসছে জার্মান উইড হারভেস্টার

খাল সংস্কারে আসছে জার্মান উইড হারভেস্টার

রাজধানীর খাল সংস্কারে চলতি মাসের মধ্যে জার্মানি থেকে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। এর ফলে আগামী বছর ঢাকার জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হতে পারে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য রাখা ১৭৩ একর জমির টিকে আছে মাত্র তিন একর। খাল সংস্কারের সাথে সাথে এই ১৭০ একর জমিও উদ্ধার করা হবে।

একটু ভারী বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়কে জমে যায় পানি। নগরীর নয়াপল্টন, মগবাজার, মিরপুরসহ অনেক এলাকা পানিতে তলিয়ে ভোগান্তিতে পরেন নগরবাসী। তবে আগের বছরগুলোর চেয়ে এবার ভোগান্তি কিছুটা কম, দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

জলাবন্ধতা নিরসনে রাজধানীর খালগুলো সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে তা পরিস্কার এবং অবৈধ দখল মুক্ত করার কাজ চলছে বলে তিনি জানান। এছাড়া খালের পানি ধারণ ক্ষমতা বাড়াতে এক্সক্যাভেটিং, গভীরতা বৃদ্ধি ও কচুরিপানাসহ ভাসমান আবর্জনা সরাতে জার্মানি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে ৮টি উইড হারভেস্টার মেশিন।

মন্ত্রী জানান, রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য সংরক্ষিত ১৭৩ একর জমির মধ্যে ফাঁকা আছে মাত্র ৩ একর। ঢাকার জলাবদ্ধতা নিরসনে এই ১৭০ একর জমি দখলমুক্ত করা, এলাকার সীমানা নির্ধারণসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।

মন্ত্রী জানান ঢাকার জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক, আগামী বর্ষাতেই রাজধানীবাসীর ভোগান্তি অনেক কমে আসবে।

সংবাদচিত্র/পরিবেশ ও বৈচিত্র্য/হেমায়েত

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে