মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. কে জিতবে ইউরো কাপ, ইংল্যান্ড না ইতালি?

কে জিতবে ইউরো কাপ, ইংল্যান্ড না ইতালি?

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ইংল্যান্ড। তিন বছর পরে ইউরো চ্যাম্পিয়নশিপে উঠেছে ফাইনালে। ১৯৬৬ বিশ্বকাপের পরে দ্বিতীয় শিরোপা জেতার আশা তাদের। দলকে চ্যাম্পিয়ন করতে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট-এর হাতে আছে ‘সোনালি প্রজন্ম’ খ্যাত হ্যারি কেন, রাহিম র্স্টালিং, জর্ডান হ্যান্ডারসন, জাদন সানকোদের নিয়ে গড়া দল।

অন্যদিকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও একবার ইউরো ঘরে তোলা ইতালি সর্বশেষ বিশ্বকাপে জায়গা পায়নি। রবার্ট ম্যানচিনি ওই দলটার দায়িত্ব নিয়ে চেহারা বদলে দিয়েছেন। আজ্জুরিরা ৩১ ম্যাচে অপরাজিত থেকে ৮০ বছরের রেকর্ড ভেঙেছে। তরুণ লোকাতেল্লি-চিয়েসা এবং অভিজ্ঞ চিয়েল্লিনি-বনুচ্চি-ইমোবিলেদের নিয়ে দুর্দান্ত দল ইতালিরও।

আজ রবিবার (১১ জুলাই) দিবাগত রাত ১টায় শুরু হওয়া ম্যাচে শেষ হাসি কোন দল হাসবে? ইংল্যান্ড-এর ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপ ঘরে থাকবে না কি ইতালি’র রোমে যাবে বলা কঠিন। তবে বড় আসরে শিরোপা জয়ের অভিজ্ঞতা এবং রক্ষণ-আক্রমণমিলে ভারসাম্য দল থাকায় এগিয়ে আছে ইতালি।

চলতি আসরে ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১২ গোল দিয়েছে ম্যানচিনি’র দল। গোল হজম করেছে তিনটি। সর্বশেষ ম্যাচে স্পেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে ম্যাচের ফল না হওয়ায় টাইব্রেকারে জয় তুলে নিয়েছে তাঁরা। অন্যদিকে ইংল্যান্ড ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে গোল দিয়েছে ১০টি। গোল হজম করেছে মাত্র একটি।

মুখোমুখি লড়াইয়ে ইংল্যান্ড-এর চেয়ে এগিয়ে আছে ইতালি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই পর্যন্ত দুই দল ২৮ ম্যাচ খেলেছে। ইংল্যান্ড জয় পেয়েছে আটটি। দশ ম্যাচ নিজেদের পক্ষে নিয়েছে আজ্জুরিরা। বাকি নয় ম্যাচ শেষ হয়েছে সমতায়। তবে বড় আসরে দুই দলের আট দেখায় ইংল্যান্ড জয় দেখেছে মাত্র একটি। সর্বশেষ জয়টাও ৪৩ বছর আগে।

এবার অভিজ্ঞ ইতালিকে হারিয়ে রেকর্ডেও পরিবর্তন আনতে হবে ইংল্যান্ড-এর। ফাইনালে ইতালি’র ভয় কেবল রেফারি। ইংল্যান্ড ম্যাচ খেলবে ঘরের মাঠ ওয়েম্বলিতে। ইংলিশদের শিরোপা জেতার পথে গায়ে কালি লাগানোর স্বভাবও আছে। ১৯৬৬ বিশ্বকাপের শিরোপা তাঁরা ‘চুরি’ করেছিলো বলে অভিযোগ আছে। চলতি ইউরো’র সেমিফাইনালে তাঁরা ডেনমার্ককে হারিয়েছে বিতর্কিত পেনাল্টি পাওয়ার পরে ফিরতি শটে।

সংবাদচিত্র/ইউরো কাপ ফাইনাল

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে