মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. সারাদেশ ঢাকা ঢাকা রাজনীতি শিক্ষা
  3. কী থাকছে রাবির অবৈধ নিয়োগের তদন্ত প্রতিবেদনে

কী থাকছে রাবির অবৈধ নিয়োগের তদন্ত প্রতিবেদনে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ কার্যক্রমে কারা জড়িত তা চিহ্নিত করতে গঠিত তদন্ত কমিটির তদন্ত কাজ শেষ হয়েছে। নিয়োগ বাতিল, বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিয়োগে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তদন্ত কমিটি সূত্রে জানা গেছে। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান ড. মুহাম্মাদ আলমগীর বলেন, আমরা তদন্তের কাজ পুরোপুরি শেষ করেছি। দু-একদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেব। তদন্তে কী পেয়েছেন- জানতে চাইলে তিনি বলেন, সেটা মন্ত্রণালয়ই জানাবে। তবে নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য জানান, তদন্তে বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক নিয়োগে গুরুতর অনিয়মের প্রমাণ মিলেছে। সাবেক ভিসি অধ্যাপক আবদুস সোবহানসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিধি ভেঙে নিয়োগ দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। একাধিক সুবিধাভোগী এই প্রক্রিয়া সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন ভূমিকা রেখেছেন। তাদেরও চিহ্নিত করা হয়েছে। সে কারণে নিয়োগ বাতিল, বিদায়ী উপাচার্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নিয়োগে জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছে তদন্ত কমিটি। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ নিষেধাজ্ঞা উপেক্ষা করে বায়োডাটা কিংবা শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়াই কেবল মুখ দেখে নিয়োগ দেওয়া হয় ১৩৮ জনকে। তাদের মধ্যে ১২৯ জনের কোনো কাগজপত্রই নেওয়া হয়নি। শুধু মুখ চিনে চাকরি দেওয়া হয়েছে। তদন্ত করতে এসে মাত্র ৯ জনের জীবন-বৃত্তান্ত পেয়েছে কমিটি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্তে উঠে এসেছে নানা অনিয়মের চিত্র। এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশাসনিক কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় ৫ মে হুলুস্থুল করে, তারপর ৬ তারিখে সকালে সবাইকে ডেকে এনে ১৪১ জনের কথা বলা হলেও আমরা ১৩৮ জনের ডকুমেন্ট পেয়েছি। ১৩৮ জনের যে নিয়োগ দিয়েছে, মাত্র ৯ ব্যক্তির সিভি আমরা পেয়েছি। আর কারও কোনো ডকুমেন্টই পাইনি। তার মানে পুরো প্রক্রিয়াটিতেই একটি অস্বচ্ছ বিষয় কাজ করেছে। অবৈধভাবে নিয়োগ পাওয়াদের কাজে যোগদানের সুযোগ হবে না। ভিসিসহ যারা এই নিয়োগের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠাব। উনার (উপাচার্য) সাক্ষাৎকার নিয়েছি। অনেক ব্যাপারে উনি কোনো সদুত্তর দিতে পারেননি। অনিয়মের একটি সর্বোচ্চ পর্যায়ের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি বলেন, আমরা পুরো ফ্যাক্টটা তুলে ধরছি। এ ঘটনার সঙ্গে এরা সম্পৃক্ত, এদের দায়ভার রয়েছে। কিন্তু দায়ভারের জন্য তাদের শাস্তি কী হতে পারে, এটা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাবির প্রগতিশীল ও দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজ তদন্ত কমিটিকে একটি নামের তালিকা দিয়েছে, যারা বিদায়ী উপাচার্যের পক্ষে নিয়োগ বাণিজ্য করেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিদায়ী উপাচার্যের ভাগ্নে সাখাওয়াৎ হোসেন টুটুল ও ভায়রা আবদুল বারী। এ তালিকাতে উপাচার্য জামাতা ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষক এ টি এম শাহেদ পারভেজসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তার নামও আছে।

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে