মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য করোনা
  3. করোনায় জোড়া রেকর্ড: মৃত্যু ২৪৭, শনাক্ত ১৫ হাজার

করোনায় জোড়া রেকর্ড: মৃত্যু ২৪৭, শনাক্ত ১৫ হাজার

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২১ জনে । এছাড়া দেশে নতুন করে আরও ১৫ হাজার ১৯২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ৫২ জন। এ নিয়ে দেশে মোট ১০ লাখ নয় হাজার ৯৭৫ জন করোনা থেকে সুস্থ হলো। গত ২৪ ঘণ্টায় দেশের ৬৩৯টি ল্যাবে ৫০ হাজার ৯৫২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩ হাজার ৩১৬টি। করোনা শনাক্তের হার ২৯ দশমিক ৮২ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৫ দশমিক ৭২ শতাংশ।

মৃত ২৪৭ জনের মধ্যে পুরুষ ১৪১ জন ও নারী ১০৬ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৩৪০ জন ও নারী ছয় হাজার ১৮১ জন।

নতুন ২৪৭ জনের বয়স ভিত্তিক মৃত্যুর হিসাবে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৭৩ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৭ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১২ জন, সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৬৫ জন, বেসরকারি হাসপাতালে ৫৫ জন ও বাসায় ২৬ জন মারা গেছেন। এ ছাড়া হাসপাতালে মৃতাবস্থায় একজনকে আনা হয়েছে।

এরআগে রবিবার (২৫ জুলাই) ২২৮ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয় ১১ হাজার ২৯১ জন।

এছাড়া ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন জনের মৃত্যু হয়। তাছাড়া আজকের আগে গত ১৯ জুলাই দেশে প্রথমবার করোনায় সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিলো।

সংবাদচিত্র/করোনা

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে