শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. ভ্রমণ
  3. করোনার প্রভাব, জাফলং পর্যটকশূন্য

করোনার প্রভাব, জাফলং পর্যটকশূন্য

সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রকৃতিকন্যা জাফলং। সারা বছরই এই এলাকায় পর্যটকরা ভিড় করেন। ঈদ মৌসুম এলে তো কথাই নেই। লাখো পর্যটক তখন ভিড় করেন গোয়াইনঘাটের পর্যটন এলাকায়।

গোয়াইনঘাট উপজেলায় চারটি পর্যটন স্পট রয়েছে। এর মাঝে সবচেয়ে বেশি পর্যটক ঘুরতে আসেন প্রকৃতিকন্যা জাফলং। এছাড়াও প্রকৃতির অপ্সরা খ্যাত বিছনাকান্দি, সোয়াম্প ফরেস্ট রাতারগুল, জাফলংয়ের মায়াবী ঝরনা, পিয়াইন নদীর স্বচ্ছ জলের স্রোতের ধারা, ওপারে নদীর ওপর ঝুলন্ত ব্রিজ, সমতল ভূমিতে জাফলং চা-বাগান, তামাবিল জিরো পয়েন্ট ও আদিবাসী সম্প্রদায়ের খাসিয়া পল্লি এসবের সবকিছুই খুব সহজেই আকৃষ্ট করে আগত পর্যটকদের।

তবে এসব পর্যটন কেন্দ্রে এবারের ঈদে ভিন্নতা দেখা দিয়েছে। করোনার কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় এবারের ঈদে পর্যটকদের চাঞ্চল্য দেখা যায়নি।

স্থানীয় কয়েকজন লোককে ঘুরতে দেখা গেলেও সেখানে অনুপস্থিত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ঢল ও উচ্ছ্বাস।

গত ৩১ মার্চ থেকে সিলেটসহ সারা দেশের পর্যটন ও বিনোদনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ ঠেকাতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে ঈদের ছুটিতে প্রথম দিন থেকেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংসহ কয়েকটি স্পটে ভিড় জমায় পর্যটকরা। এতে বাড়ছিল স্থানীয় পর্যটকদের আনাগোনা। সিলেটের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকরা ভাড়া করা বিভিন্ন যানবাহন নিয়ে এসেছিলেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সিলেটসহ দেশের সবক’টি পর্যটন স্পট বন্ধ রাখার ঘোষণা থাকলেও ঈদের ছুটিতে গোয়াইনঘাটের জাফলংসহ বিভিন্ন পর্যটন স্পটে ভিড় করছিলেন দর্শনার্থীরা। এমন পরিস্থিতিতে সিলেটের পর্যটন স্পটগুলোতে পর্যটকদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতন করে তাদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর গত রোববার সকাল থেকে জাফলং ট্যুরিস্ট পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে জাফলংয়ের বিভিন্ন প্রবেশমুখে গুচ্ছগ্রাম, নলজুড়ি এবং জিরো পয়েন্টে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে পর্যটকবাহী যানবাহন বাস, মাইক্রোবাস, কার, পিকআপ ও মোটরসাইকেলের গতিরোধ করে তাদের বুঝিয়ে ফেরত পাঠানো হয়। বর্তমানে পর্যটন কেন্দ্রগুলোতে লোক সমাগম নেই বললেই চলে।

প্রতি বছরের ঈদ মৌসুমে জাফলং ও বিছনাকান্দিতে লাখো পর্যটক থাকলেও এবারের ঈদুলফিতরে ছিল না। গত বছরের ঈদ মৌসুমেও একই পরিস্থিতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন।

গত মঙ্গলবার সকালে বিভিন্ন স্পট পরিদর্শনে দেখা যায়, পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট, বিজিবি ক্যাম্প, খাসিয়া পুঞ্জি, চা-বাগান, পান-সুপারির বাগান, মায়াবী ঝরনাসহ একাধিক স্পট একেবারেই পর্যটকশূন্য। চারদিকে সুনসান নীরবতা। যে স্থানে পর্যটক এসে হইহুল্লোড় করে আনন্দ করত সে স্থানে পর্যটক নেই।

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে