শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য করোনা
  3. করোনার নতুন হটস্পট খুলনা

করোনার নতুন হটস্পট খুলনা

খুলনা বিভাগে মহামারি করোনা ভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। কোনোভাবেই মৃত্যুর মিছিল থামছে না। ঢাকাকে টপকে এখন খুলনা করোনার হটস্পটে পরিণত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে সর্বাধিক ৩২ জনের মৃত্যু হয়েছে, আর নতুন সনাক্ত হয়েছে ৯০৩ জন। একই সময়ে নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল সর্বোচ্চ ৪৪ দশমিক ৮৩ শতাংশ। এ সময়ে দেশে মৃত্যু ও শনাক্তের হারে শীর্ষে ছিল খুলনা বিভাগ।

এর আগে ১৭ জুন খুলনা বিভাগে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের হার ছিল। আর ২০ জুন বিভাগে রেকর্ড ২৮ জনের মৃত্যু হয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে ফের করোনায় মৃত্যু এবং শনাক্তের হারে শীর্ষে উঠে এসেছে খুলনা বিভাগ।

এদিকে সম্প্রতি খুলনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দু’দফায় বিধিনিষেধ আরোপ করা হলেও তা কাজে আসেনি। সর্বশেষ মঙ্গলবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল খুলনার প্রশাসন। এ দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ৭৯টি মামলায় ৮২ জনকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন ও বাস। চলছে না ইজিবাইক ও থ্রি হুইলার। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে সোমবার থেকে মঙ্গলবার (গত ২৪ ঘণ্টায়) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মারা যাওয়া মানুষের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। এ বিভাগে সর্বাধিক ২৭ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে দুজন রয়েছে। এ ছাড়া ঢাকায় ১৪ জন, রাজশাহীতে ১৪ জন, চট্টগ্রামে ১০ জন, রংপুরে ৬ জন, সিলেটে ৩ জন ও বরিশালে ২ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময় ২৫ হাজার ৩৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৫ হাজার ২৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ সময় নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। খুলনা বিভাগে ২ হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯৯৮ জনের। যা নমুনা পরীক্ষার তুলনায় ৪৪ দশমিক ৮৩ শতাংশ। ঢাকা বিভাগের ১৩ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৯৪৯ জনের। এ বিভাগে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৩১ শতাংশ।

এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ৮৭৫টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। এখানে শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। চট্টগ্রাম বিভাগে ২ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৩২ জনের। এখানে শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ। রাজশাহী বিভাগে ৩ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৬৩ জনের। এখানে শনাক্তের হার ১৯ দশমিক ৫০ শতাংশ।

রংপুর বিভাগে ৭৪৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৫৮ জনের। এখানে শনাক্তের হার ৩৪ দশমিক ৫৮ শতাংশ। বরিশাল বিভাগে ২৫৫টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭১ জনের। এখানে শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ। আর সিলেট বিভাগে ৬৪৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৩ জনের। এখানে শনাক্তের হার ১৭ দশমিক ৪১ শতাংশ।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা বলেন, সবাইকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ কমানো সম্ভব।

সংবাদচিত্র/ডিএস/এফবি/পিআর

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

সর্বকনিষ্ঠ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ৯ বছরের ওয়ারিসা

৭ জুলাই, ২০২৫, ৭:৪২


উপরে