শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. জাতীয় রাজনীতি সারাদেশ
  3. ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

ওবায়দুল কাদের আপনি রেহাই পাবেন না: কাদের মির্জা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার পৌরসভায় পুলিশ মানুষ উঠতে দেয় না। পৌরসভার ক্যাম্পাস থেকে কিভাবে মানুষ নেয়। এ সাহস তাদেরকে কে দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব আপনি কি এ গুলো বন্ধ করবেন না। কি করতে চান। আপনি কি আমাকে সত্য বচন থেকে দূরে সরাতে চান, পারবেন না। আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি, পারবেন না।

মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১০টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এমন মন্তব্য করেন ।
আধা ঘণ্টাব্যাপী লাইভে কাদের মির্জা বলেন, আমিতো প্রথম আমার এলাকা থেকে আমার ঘর থেকে শুরু করতে হবে। আমার এলাকার নিজস্ব অপকর্মগুলো তুলে ধরতে হবে। নোয়াখালীর অপকর্ম তুলে ধরেছি। কি বিচার করে আমরা দেখি। আজকে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের মুখ বন্ধ করার জন্য আমাদের কর্মীদেরকে নানা ভাবে নাজেহাল করা হচ্ছে। ওবায়দুল কাদের আপনাকে জবাব দিতে হবে এগুলার জন্য, অপেক্ষা করেন। গণ আদালতে জবাব দিতে হবে একদিন। আপনি ছাড়া পাবেন না, রেহাই পাবেন না।

বসুরহাট পৌর মেয়র বলেন, আপনি জুয়েল্লার (জুয়েলের) হুঙ্কারে কেন ভয় পান। আপনার যদি ক্রটি না থাকে। এ ছেলে হুঙ্কার আপনাকে কিভাবে দেয়। আপনার ১০ হাজার টাকা বেতনের চাকর। এ চাকর কিভাবে লং-আইলাইনে বাড়ি করে এটার হিসাবও আপনাকে দিতে হবে। আপনি তাকে দিয়া নাকি আপনি ঢাকাতে চাঁদাবাজি করেন, সে বলছে আমাকে দিয়া সবার থেকে চাঁদা উঠায়। আর সে সেখান থেকে সিংহ ভাগ নিয়া, লং-আইলাইনে বাড়ি করছে গাড়ি কিনছে। আপনার মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা আজকে আমেরিকা, সিঙ্গাপুরে বাড়ি আছে। এ গুলোর সব তথ্য আমার কাছে আছে। মুখ বন্ধ করতে পারবেনা। আপনি ওবায়দুল কাদের আমার মৃত্যু নিশ্চিত করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমকে বাঁচায় রাখে। অস্ত্রবাজি বন্ধ কর। অস্ত্র তোমাদের কাছে থাকলে, আমি যদি অস্ত্রের রাজনীতি করতাম, তোমাদের প্রতিপক্ষ আর কেউ নেই, অস্ত্র আছে। ফেনীতেও আছে, নোয়াখালীতেও আছে। বলতে চাই না, যেহেতু আমি অস্ত্র বাজির রাজনীতি করিনা। আমিতো এখন দলে নেই। দলের নেতারা যদি কোন কারণে তাদের অস্তিতের জন্য, এখানে যদি অস্ত্রের ব্যবহার হয়। তখন পরিস্থিতি অস্থিশীল হলে এটার জন্য কে দায়ী হবে। আরো যখন কোন মায়ের বুক খালি হবে এটার জন্য কে দায়ী হবে।

কাদের মির্জা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেব। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, আমার এখানে দমন নিপীড়ন এ গুলো বন্ধ করেন, আমার কর্মীদের ওপর। ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধ করেন। এগুলো আপনার কারসাজি।

ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদের প্রসঙ্গে বলেন, আপনার স্ত্রীর সব তথ্য আমার কাছে সব আছে। আপনার স্ত্রীর অপকর্ম আমরা তুলে ধরেছি। আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। সে এখন দুদকের মামলার আসামি। আপনি চাপায় রাখছেন।

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে