মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. আজ স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজ স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে সংগঠনটি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি হাতে নিয়েছে।

প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সব সময় মাঠে ছিল। গত বছর দেশে করোনা মহামারি শুরুর পর থেকে সংক্রমণ রোধে জন সচেতনতা সৃষ্টি এবং অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবক লীগ।

করোনার কারণে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির বড় কোনও অনুষ্ঠান হচ্ছে না। তবে সীমিত আকারে কিছু কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৬টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা, মহানগর, উপজেলা, ওয়ার্ডসহ সব শাখার দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন।

সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামুলক ভাষণ দেবেন। এর আগে ‘স্বেচ্ছাসেবার ১ বছর-২০১৯-২০২০ইং’ শিরোনামে প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হবে।

সংবাদচিত্র/রাজনীতি

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে