মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. রাজনীতি
  3. আগামী সপ্তাহে বাসায় ফিরছেন খালেদা জিয়া

আগামী সপ্তাহে বাসায় ফিরছেন খালেদা জিয়া

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের হার্ট আর কিডনির সমস্যা এখনও আছে। এই দুই রোগ ছাড়া তার শারীরিক অবস্থা ভালো। এ দুটি রোগের উন্নত চিকিৎসা দেশের হাসপাতালে সম্ভব নয় বলে মনে করছেন চিকিৎসকরা।

তারা বলছেন, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর খালেদা জিয়ার বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়। সেগুলোর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার করোনা পরবর্তী কোনো জটিলতা নেই। তার অবস্থা ভালো। তবে তার পুরনো রোগ হার্ট আর কিডনি সমস্যা আগের মতোই আছে। সেগুলো চিকিৎসা এখানে সম্ভব নয়। বর্তমান অবস্থা বিবেচনায় আগামী সপ্তাহের যেকোনো দিন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সার্বিকভাবে ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চিকিৎসকরা এখনও কিছু বলেননি।

তিনি আরও বলেন, দেশনেত্রীর উন্নত চিকিৎসা দরকার। সেটা দীর্ঘদিন থেকে আমরা, তার পরিবার ও চিকিৎসকরা বলে আসছে। যেটা এখানে সম্ভব হচ্ছে না। কিন্তু সরকার তাকে সেই সুযোগ দিচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, খালেদা জিয়াকে তো হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর একজন বয়স্ক মানুষ হিসেবে শরীরে যে স্বাভাবিক জটিলতাগুলো দেখা দিয়েছিল তার চিকিৎসার জন্য। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি পোস্ট কোভিড জটিলতা- অক্সিজেনের সমস্যা, ফুসফুসে পানি জমা সেগুলো থেকে মুক্ত। কিন্তু তার হার্ট আর কিডনি সমস্যা আগের মতোই আছে।

তিনি আরও বলেন, চিকিৎসকরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, হাসপাতালে তার হার্ট আর কিডনি সমস্যার চিকিৎসা সম্ভব নয়। এগুলোর চিকিৎসা তার আগের হাসপাতালে (দেশের বাইরে) করাতে হবে। ফলে এখন যেকোনো দিন তিনি বাসা ফিরে যেতে পারেন।

মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বলছেন, আজ খালেদা জিয়ার কিছু পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। সেইগুলোর রিপোর্ট রাতের মধ্যে হাতে পাওয়া যাবে। আরও কয়েকটি পরীক্ষা করার দরকার আছে। সবগুলো রিপোর্ট হাতে পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসা বসে তাকে রিলিজ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এটা বলা যেতে পারে- তার বর্তমান যে শারীরিক অবস্থা তাতে তিনি চাইলে যেকোনো সময় বাসায় ফিরতে পারেন।

খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, যে দিন ম্যাডামকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে, সেদিনই আপনাদের ডেকে আলাদা করে ব্রিফ করা হবে। এখনই বলার সময় হয়নি তিনি কবে বাসায় ফিরবেন।

গত ২৭ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৩ মে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ একমাস পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে চলতি মাসের ৩ তারিখে তাকে সিসিইউ থেকে আবার কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে কেবিনেই তার চিকিৎসা চলছে।

সংবাদচিত্র/ডিএস/এফবি/এমএম

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে