শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ , ২৭ অগ্রহায়ণ ১৪৩২
  1. প্রচ্ছদ
  2. স্বাস্থ্য
  3. আগস্টে আসছে পৌনে ২ কোটি টিকা

আগস্টে আসছে পৌনে ২ কোটি টিকা

আগামী দেড় মাসে দেশে আরো পৌনে দুই কোটি করোনার টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার (১০ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকা কর্মসূচি পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী জানান, আগস্ট মাসে ফাইজারের আরো ৬০ লাখ টিকা দেশে আসবে। এছাড়াও একই মাসে চীনের সিনোফার্ম ও অক্সফোর্ড-অ্যস্ট্রাজেনেকার টিকাও পাওয়া যাবে। সরকারের কেনা এবং কোভ্যাক্স এর আওতায় এসব টিকা আসবে। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ সচেতন না হলে এই সংক্রমণ কোনভাবেই কমানো সম্ভব না। করোনা রোগী বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, ঢাকায় ৫ টি ফিল্ড হাসপাতাল তৈরির জন্য জায়গা বাছাইয়ের কাজ চলছে। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলায়ও হাসপাতালের শয্যা বাড়ানোর চিন্তা করছে সরকার।

দেশে আগামী ডিসেম্বরের মধ্যে আরো ১০ কোটি ডোজ করোনার টিকা আসবে। এর আগে গত বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংসদে জানিয়েছেন, আগামী বছরের মাঝামাঝি আসবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান জনসন এন্ড জনসনের ৭ কোটি ডোজ টিকা।

অধিবেশনে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাব আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুক্রবার কিংবা শনিবারের মধ্যেই কোভ্যাক্সের আওতায় ২৫ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছাবে। এছাড়া, চীন থেকে ২০ লাখ কেনা টিকা আসবে আগামী সপ্তাহেই।

গত ৩০ জুন জাতীয় সংসদে বাজেট আলোচনায় ডিসেম্বরের মধ্যে আরো ১০ কোটি ডোজ করোনার টিকা আসবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্সের আওতায় বাংলাদেশ পাবে প্রায় আরো ৬ কোটি টিকা। আর চীনের সিনোফার্ম থেকে দেড় কোটি টিকা বাংলাদেশ কিনবে এ সংক্রান্ত চুক্তিও হয়েছে।

আগামী বছর নাগাদ সারাদেশে ৮০ ভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।

সংবাদচিত্র/স্বাস্থ্য

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭

সরকারি সড়ক দখলে বাণিজ্যিক স্থাপনা: সাবেক ডিআইজির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:২৮

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:১৪

নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে, তত সহজ হবে না: তারেক রহমান

১১ ডিসেম্বর, ২০২৫, ৭:০১

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৫০

তপসিল ঘোষণার পর নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৭

আইজিপির পদত্যাগ দাবিতে পুলিশ সদর দপ্তর ঘেরাও

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

১১ ডিসেম্বর, ২০২৫, ৬:৩১

শুক্রবার থেকে মেট্রোরেলের যাত্রী সেবা বন্ধ ঘোষণা

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১৬

আবার ভূমিকম্প, মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার কেঁপে উঠল সিলেট

১১ ডিসেম্বর, ২০২৫, ১০:১২

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

‘কিন্ডারগার্টেন স্কুলের’ পরিবর্তে ‘বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে চলবে পাঠদান: আসছে নীতিমালা

৩০ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৩৮


উপরে