মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১ পৌষ ১৪৩২

শিরোনামঃ

  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন শর্তসাপেক্ষে চলমান কঠোর লকডাউন শিথিলের ঘোষণার পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, বৃহস্পতিবার সকাল থেকেই বিমান অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

তিনি বলেন, ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুরে, সকাল ৮টায় চট্টগ্রামে ও যশোরে একটি করে ফ্লাইট গিয়েছে।

প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজারে দুটি, যশোরে দুটি, সিলেটে দুটি, রাজশাহীতে একটি ও বরিশালে একটি করে ফ্লাইট চালাবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দুটি বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইট চালু করেছে।

ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুরে দুটি করে এবং কক্সবাজার, বরিশাল, রাজশাহীতে একটি করে ফ্লাইট গেছে।

চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, কক্সবাজার, বরিশাল, রাজশাহী থেকে একটি করে ফ্লাইট ঢাকায় এসেছে।

সারা দিনে দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের অন্তত ৩২টি ফ্লাইট পরিচালিত হবে বলেও জানান তিনি।

নভোএয়ার থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, কক্সবাজার, রাজশাহী ও বরিশালে একটি করে মোট ছয়টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

কোভিড মহামারী নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন ঈদের আগে শিথিলের পর মঙ্গলবার ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর অনুমতি দেয় বেবিচক।

তবে কোভিড সংক্রমণে কোরবানি ঈদের পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে সরকারি কঠোর বিধিনিষেধ শুরু হলে ৫ অগাস্ট পর্যন্ত দেশের মধ্যে আকাশপথ আবারও বন্ধ থাকবে।

লকডাউন শিথিলের ঘোষণা আসার পরপরই অভ্যন্তরীণ রুট ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় রাষ্ট্রায়াত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা, নভোএয়ার।

এর আগে ৫ জুলাই এক নির্দেশনায় বেবিচক ৮ জুলাই প্রথম প্রহর থেকে ১৪ জুলাই পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ রাখে।

ওই সময় আট দেশ থেকে ফ্লাইট আসাও বন্ধ রেখেছিল নিয়ন্ত্রক সংস্থাটি।

সংবাদচিত্র/ডিএস/এফবি/আরএস

১২ কোটি খরচে অভিনেত্রীর মতো চেহারা করে বিপদে তরুণী

১৫ ডিসেম্বর, ২০২৫, ৮:০০

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : রাষ্ট্রপতি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫

আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায়, এটা তাদের সমস্যা: আনিস আলমগীর

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৬

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন: বিএনপি নেতার হুমকি

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:৪০

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে সাংবাদিক আনিস আলমগীর, সিদ্ধান্ত অপেক্ষমাণ

১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:২৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকার ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৪

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বর ধরে মালিককে আটক

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৯

রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:১১

জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে, গণভোটের ব্যালট হবে গোলাপি

১৪ ডিসেম্বর, ২০২৫, ৬:০৭

অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত এলজিইডি: প্রমোশন না পেয়ে হতাশ শত শত প্রকৌশলী

২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১১

৬ কোটি টাকায় এলজিইডির বড় প্রকল্পের পরিচালক তোফায়েল আহমেদ

১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৮

এলজিইডির এলকেএসএস’এর হিউম্যান রিসোর্স ম্যানেজার নুরুল ইসলামের খুঁটির জোর কোথায়?

৩০ এপ্রিল, ২০২৫, ৮:০৭

জুয়েল : একজন প্রতিভাবান ক্ষণজন্মা কণ্ঠশিল্পীর নাম

১৪ জানুয়ারি, ২০২২, ৮:৫৯

আবাসিক এলাকায় গরু-মুরগী খামার: চিথলিয়ার পরিবেশ বিপর্যয়

২৮ আগস্ট, ২০২৫, ৮:২১

প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেনের ভূমিকায় প্রশ্ন

১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪

ভবন দখল করে রাখার অভিযোগে: ডিআরইউ’র বিরুদ্ধে আইনি নোটিশ

২৩ জুলাই, ২০২৫, ৪:০৬

এলজিইডিতে আধিপত্য বিস্তারে মরিয়া হানিফ মৃধা

৫ অক্টোবর, ২০২৪, ৬:৩৮

৫০ টাকার নতুন নোট বাজারে আসছে

৪ জানুয়ারি, ২০২৩, ৭:৩৪

এলজিইডি যেন দিশেহারা জাহাজ: ১৬ দিন অনুপস্থিত প্রধান প্রকৌশলী!

৩১ আগস্ট, ২০২৫, ১০:৫৪


উপরে